দীঘা পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল ফের চালু হচ্ছে (প্রতীকী ছবি):
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৮ ডিসেম্বর: যাত্রীদের সুবিধার্থে বড়দিনের (২৫ ডিসেম্বর) আগেই ফের চালু হচ্ছে দীঘা-পাঁশকুড়া-দীঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন (Restoration of Digha-Panskura-Digha Memu Passenger Special)। আগামী ২১ ডিসেম্বর (২০২২) থেকে চলবে এই ট্রেনটি (০৮১৩৭/০৮১৩৮)। এমনটাই জানা গেছে দক্ষিণ পূর্ব রেলওয়ের (South Eastern Railway) খড়্গপুর ডিভিশন (Kharagpur Division) সূত্রে।
জানা গেছে, ০৮১৩৭ পাঁশকুড়া-দীঘা মেমু প্যাসেঞ্জার (08137 Panskura Digha) প্রতিদিন সন্ধ্যা ৬ টা ২০-তে পাঁশকুড়াতে ছাড়বে এবং রাত্রি ৮ টা ৫০- এ দীঘায় পৌঁছবে। সোমবার বাদে অন্য দিনগুলিতে চলবে এই ট্রেন। অন্যদিকে, ০৮১৩৮ দীঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জারটি (08138 Digha Panskura) প্রতিদিন সকাল ৬ টা ৫০ মিনিটে দীঘা থেকে ছাড়বে এবং সকাল ৯টা ১৫ মিনিটে পাঁশকুড়াতে পৌঁছবে। শুধুমাত্র সপ্তাহের মঙ্গলবার দিন এই ট্রেনটি বন্ধ থাকবে। অন্যদিকে, পিকনিকের মরশুমে রেলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি দীঘা-প্রেমী আপামর যাত্রীরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…