Politics

Whtsapp Group: ‘শুভেন্দু প্রেমে আসক্ত’ পশ্চিম মেদিনীপুর তৃণমূলের দুই নেতা! অ্যাডমিন খোদ শুভেন্দু অধিকারী

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুগামীদের তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যার অ্যাডমিন (Admin) খোদ শুভেন্দু। সেই গ্রুপের সদস্য খোদ দাসপুরের তৃণমূলের এক উপপ্রধান এবং এক যুবনেতা তথা তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সম্পাদক। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুভেন্দু অধিকারীর অনুগামীদের তৈরি বিজেপির এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের এই দুই তৃণমূল নেতার থাকা নিয়ে বিড়ম্বনায় পড়েছে ঘাটাল জেলা তৃণমূলও।

সেই WhatsApp Group :

জানা যায়, বর্তমানে তৃণমুলের এই দুই নেতার একজন তৃণমূলের উপপ্রধান ও আর একজন যুব নেতা সাথে তমলুক ঘাটাল কো অপারেটিভ ব্যাঙ্কের সম্পাদক পদে রয়েছেন। তাঁরাই ‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা’ এই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে তৈরি তাঁর অনুগামীদের এই গ্রুপে অ্যাডমিন রয়েছেন খোদ বিরোধী দলনেতা। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন দাসপুরে তৃণমুল পরিচালিত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা দাসপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধরন সম্পাদক কাজল সামন্ত এবং দাসপুরে তৃণমূলের যুব নেতা কৌশিক কুলভী। কৌশিক আবার তমলুক ঘাটাল কো অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটির সম্পাদক পদেও রয়েছেন। এই বিষয়ে দাসপুর ১ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, “বিষয়টি জানতাম না আপনাদের থেকেই শুনলাম। গ্রুপে যে নম্বরের কথা বলছেন সেটি উপপ্রধান কাজল সামন্তের। দলে থেকে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা, যেখানে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, সেটা বাঞ্ছনীয় নয়। আমি বিষয়টি ব্লক ও জেলা নেতৃত্বকে জানাবো।” দাসপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য তথা ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি সেখ গোলাম মোর্তাজা এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, “উপপ্রধান কাজল সামন্ত ও কৌশিক কুলভী দুজনেই সবদিনই বিজেপি ও শুভেন্দুর সাথে যুক্ত। ২০১৯ লোকসভার আগে থেকেই শুভেন্দুর সাথে যুক্ত ওরা,ওদের বিরুদ্ধে অনেকের ক্ষোভ রয়েছে। ওদের বিরুদ্ধে ব্লক জুড়ে আন্দোলন শুরু হয়েছে, ব্লকের পদাধিকারীরা সবাই সই করে নবান্ন পর্যন্ত যাবে। এসব আমরা সমর্থন করিনা, বিগত লোকসভার আগে থেকেই ওরা বিজেপির হাওয়া বুঝে দুবছর দলের কাজে যুক্ত হয়নি। একুশে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসায় ওরা ফের তৃণমূলের ভিড়ে। তলে তলে ওরা বিজেপি করে এবং শুভেন্দুর অনুগামী।”

‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা’ হোয়াটসঅ্যাপ গ্রুপ :

আর যে দুই তৃণমূল নেতার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা নিয়ে তরজা, তাঁদের একজন তথা বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাজল সামন্ত’র এনিয়ে সাফাই, “আগে শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ থাকলেও, বর্তমানে কোনও সম্পর্কই নেই। আর গ্রুপে থাকলেও আমি কোনও ম্যাসেজ করিনা। আগে হয়তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়ে গিয়েছিলাম জানতাম না। এই জানলাম। বেরিয়ে যাবো।” এবিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “২০২১ সালে তৃণমুল কংগ্রেস দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে। কিন্তু, ২০২২ সাল পড়তেই তৃণমূলের অবস্থা খারাপ। সেদিক দিয়ে তৃণমুলের অনেকেই বিজেপির সাথে যোগাযোগ করে চলেছে। তবে, দু’নৌকায় পা দিয়ে চললে হবেনা! ভালো সংগঠক হলে তাদের স্বাগত। কিন্তু, দু’নৌকায় পা দিয়ে কেউ চললে তা নিয়ে আমরা দাদাকেও জানাবো এবং রাজ্য নেতৃত্বকেও জানাবো।” এই হোয়াটসঅ্যাপ গ্রুপকে কেন্দ্র করে এখন দাসপুরে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago