Politics

Mamata in Midnapore: “নিজেরটা গোছানোর চেষ্টা করলেই ঘ্যাচাং ফু!” মেদিনীপুরে কড়া বার্তা মমতার, অজিতের ঘাড়েই জেলার গুরুদায়িত্ব

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে:”আমি নই, আমরা। আজ থেকে এটাই আমাদের স্লোগান। অনেকে ভাবছে, একটা জেলা পরিষদ মেম্বার হলাম, মানেই আমি আমার টা করে নিলাম! ঘ্যাচাং ফু। এক সেকেন্ডে কেটে দেব।” এভাবেই বুধবার মেদিনীপুর শহরের কর্মী সম্মেলন থেকে দলের পথনির্দেশিকা স্থির করে দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেউ নিজেকে কেউকেটা ভাববেন না! এটা তৃণমূল কংগ্রেস। মানুষের দল। সকলকে নিয়ে চলতে হবে। আজ থেকে আমি নই, আমরা। একজন বিধায়ক মানে, তিনি এলাকার সকলের অভিভাবক। দলের সমস্ত কর্মীদের নিয়ে চলতে হবে। যারা ছিল, যারা এসেছে, যারা চিরকাল আমাদের সঙ্গে আছে, তাদের সম্মান দিতে হবে।”

মেদিনীপুরে মমতা:

এদিন তিনি ব্লকে ব্লকে গিয়ে বৈঠক করার দায়িত্ব দেন‌ পিংলার বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি অজিত মাইতি-কে। এর আগে, অজিত মাইতি-কেই তিনি দুই সাংগঠনিক ‌জেলার চেয়ারম্যান বা, (কো-অর্ডিনেটর) হিসেবে ঘোষণা করেন। নেত্রী বলেন, “সমগ্র জেলার সব ব্লককে নিয়ে কো-অর্ডিনেশন করে, আগের মতোই কাজ করবে অজিত মাইতি।” এদিকে, দলনেত্রীর নির্দেশ অনুযায়ী, সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলার চেয়ারম্যান হিসেবে যদি বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি কাজ করেন, তবে, মেদিনীপুর ও ঘাটাল- পৃথক দুই সাংগঠনিক জেলার সভাপতি (যথাক্রমে, সুজয় হাজরা এবং আশিস হুদাইত) ও চেয়ারম্যান (যথাক্রমে, দীনেন রায় এবং অমল পন্ডা)-দের ভূমিকা কি হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে দলীয় স্তরেও! এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, বুধবারের দলীয় কর্মী সম্মেলনে তৃণমূল সুপ্রিমো একবারের জন্যও জেলা সভাপতিদের নাম উচ্চারণ পর্যন্ত করেননি। এমনকি, তাঁদের মূল মঞ্চে জায়গাও দেওয়া হয়নি! তবে কি, পৌরসভার প্রার্থী ঘোষণার মতোই, দলনেত্রীর মতামত না নিয়েই গত ১৬ আগস্ট (২০২১) দুই সাংগঠনিক জেলার সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছিল? তবে কি, দলনেত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংগঠনের প্রধান দায়িত্বে থাকা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়- এর মধ্যে সত্যি সত্যিই সমন্বয়ের অভাব আছে? এনিয়ে, এদিন জেলা তৃণমূলের তরফে কেউ কোনো মন্তব্য করতে চাননি, তবে বিরোধীরা কটাক্ষ করে বলেছেন, এসব শুধু তৃণমূল কংগ্রেসের মতো দলেই সম্ভব!

অজিত মাইতি’র ঘাড়েই দলের গুরুদায়িত্ব:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago