Politics

Suvendu: “বাক্স বাক্স টাকা তুলে নিয়ে গিয়ে ওই মোটা চোরটার কাছে পৌঁছে দিয়ে এসেছে!” শিক্ষক নিয়োগ নিয়ে পশ্চিম মেদিনীপুরে বিস্ফোরক শুভেন্দু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: “বাক্স বাক্স টাকা তুলে নিয়ে গিয়ে ওই মোটা চোরটার কাছে পৌঁছে দিয়ে এসেছে! ও ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে।” বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে হুল দিবসের দলীয় সভায় এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগের তীর জনৈক কালীপদ পতি’র দিকে! শুভেন্দু বলেন, “কালীপদ পতি। এখন ঘরছাড়া হয়ে গেছে। পালিয়ে গেছে। বাক্স বাক্স টাকা তুলে ওই মোটা চোরটার কাছে পৌঁছে দিয়ে এসেছে। ও ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে।” জানা যায়, এই কালীপদ পতি নাকি কেশিয়াড়ি ব্লকের পাশেই দাঁতন থানার বাসিন্দা। সরকারি চাকরির ‘দালাল’ হিসেবে জেলায় নাকি কুখ্যাত! লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি থেকে অন্যান্য সরকারি চাকরি পাইয়ে দেওয়ার বিষয়ে নাকি তাঁর বেশ ভালোই নামডাক ছিল। যদিও, জেলা তৃণমূলের অভিযোগ, “ও তো শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিল!”

কেশিয়াড়ির সভায় শুভেন্দু:

শুধু কালীপদ পতি নয়, এদিন শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তোলামূলের নেতারা সব পরীক্ষায় বসেনি, টেট পাস করেনি, পিটিটিআই নেই। সব চাকরি করছে।‌ সব হাইকোর্ট ধরেছে। আমরাও আন্দোলন করছি। সবার চাকরি যাবে।” এদিকে, ‘ভোট বাক্স জলে ফেলে দেওয়ার’ নিদান থেকে শুরু করে পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের উৎসাহিত করতে মহারাষ্ট্র-কথাও তুলে ধরেন শুভেন্দু।‌ বলেন, “মহারাষ্ট্র হয়ে গেছে, এবার ঝাড়খণ্ড হয়ে বাংলায় ঢুকে পড়বে; সাফ হয়ে যাবে! কোনো চিন্তা নেই।” সামনের পঞ্চায়েত নির্বাচনে ‘মাথা উঁচু করে’ লড়াইয়ের বার্তাও দিলেন। বললেন, “আমাকে সবসময় পাবেন। মাথা ফাটলেও পাবেন, জেলে ঢোকালেও পাবেন। হাসপাতালেও যাব। জেল থেকেও ছাড়িয়ে আনব।” পঞ্চায়েত নির্বাচন নিয়ে বলেন, “আমরা প্যারা মিলিটারি ফোর্সের জন্য আদালতে যাব। অনলাইন নমিনেশনের জন্য-ও যাব। তারপরেও যদি বেগতিক দেখেন, ভোট বাক্স জলে ফেলে দেবেন।” এভাবেই, এদিন হুল দিবসের অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে কর্মীদের উৎসাহিত করেন শুভেন্দু। যদিও, শুভেন্দু’র মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে। জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, লোডসেডিং বিধায়কের চরিত্র সম্পর্কে দুই মেদিনীপুর বেশ ভালোই জানে। কিভাবে চাকরি দিতেন, কিভাবে তোলা তুলতেন সবকিছুই সবার জানা। আর, ভোটবাক্স জলে ফেলার উস্কানি দিয়ে গণতন্ত্রকে অপমান করেছেন উনি।”

শুভেন্দু ‘র সভায় জনসমাগম:

বিজ্ঞাপন (রথযাত্রার শুভেচ্ছা):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago