Politics

অতিমারীর মধ্যেই পশ্চিম মেদিনীপুরে এক ব্যক্তির দোকান দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: এই অতিমারী আবহে যেখানে দরিদ্র-দিন আনা দিন খাওয়া মানুষগুলি সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, সেই পরিস্থিতিতে তাদের উচ্ছেদ করে দোকান দখল করার মতো ঘটনা যে নিঃসন্দেহে অমানবিক, তা বলাই বাহুল্য! ঘটনাচক্রে, সে রকমই অভিযোগ উঠে এলো রেলশহর খড়্গপুরে। সেটাও আবার খোদ শাসকদলের বিরুদ্ধে! তার দোকান দখল করে তৃণমূল দলীয় কার্যালয় তৈরি করেছে, অভিযোগ করলেন ওই দোকানদার। সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর ১ নম্বর ব্লকের যফলা এলাকায় দীর্ঘদিন ধরে গঙ্গেশ্বর পারিয়াল নামে এক ব্যক্তির খাওয়ার দোকান ছিল। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে তার সেই দোকান গত ১ বছর ধরে বন্ধ রেখেছিলেন ওই ব্যক্তি। এদিকে, সেই সুযোগেই ভোটে জেতার পর তার দোকানের সামনে দলের পতাকা লাগিয়ে দেয় শাসকদল তৃণমূল কংগ্রেস। অভিযোগ যে, গতকাল (মঙ্গলবার) তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বানানো হয়েছে ওই দোকান উচ্ছেদ করে।

দোকান দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে :

এই অমানবিক ঘটনা প্রসঙ্গে, দোকানদার গঙ্গেশ্বর পারিয়াল বলেন, “আমার এটা চল্লিশ বছরের পুরাতন খাবারের দোকান। আমার শারীরিক অসুস্থতার জন্য এই দোকান কিছুদিন বন্ধ ছিল। সেই সুযোগে, তৃণমূলের লোকেরা ভোটের পরে এসে দলের পতাকা লাগিয়ে দেয়। আর, গতকাল এসে দেখছি আমার দোকান দখল করে, তৃণমূলের সাইনবোর্ড লাগিয়ে দলীয় কার্যালয় তৈরি করা হয়েছে। এখন আমার সমস্যা হচ্ছে এই দোকান আমার জীবিকা ছিল। পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” অপরদিকে, তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য অশোক শাসমল বলেন, “এই দোকান উনি বানিয়েছিলেন, আমাদের জানা নেই। ২৫-৩০ বছর আগের কথা বলছেন হয়তো। কিন্তু, গত ১৬-১৮ বছর ধরে দোকানটা একদম বন্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এখানে বাজে আড্ডা ও অসামাজিক কার্যকলাপ চালচ্ছিল কিছু যুবক। তারপরে, আমরা গঙ্গেশ্বর পারিয়ালের কাছে গিয়ে কিছু টাকা পয়সার বিনিময়ে তাকে বললাম আমরা দলের অফিস করবো। তিনি আমাদের হাতে চাবি তুলে দেন। কিন্তু, তারপর কিছু লোক ওনাকে উস্কানি দিয়েছেন এবং বেশি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েছেন। তাই আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন!” ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago