বাড়ি ভাঙচুরের অভিযোগ :
তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ:পশ্চিম মেদিনীপুর জেলার ৭ টি পৌরসভা এবং ১২০-টি ওয়ার্ডের মধ্যে সবকটি পৌরসভা এবং সিংহভাগ (৯৭ টি) ওয়ার্ডের দখল নিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তারপরেও ভোট পরবর্তী হিংসার অভিযোগ ঘাটাল মহকুমার খড়ার পৌরসভা এলাকায়। এই পৌরসভায় জয়ী বিজেপি কাউন্সিলরের বাড়ি ভাঙচুরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। এনিয়ে সরব হয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।
প্রসঙ্গত, বুধবার দুপুরে পৌর নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা যায় খড়ার পৌরসভার ১০-টি আসনের মধ্যে ২ টি আসনে জয়লাভ করে বিজেপি। এরপর, বুধবার রাতে খড়ার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত বিজেপি কাউন্সিলর বাবলু গাঙ্গুলির বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধেই। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক শীতল কপাট। এলাকায় বিজেপি কর্মীদের সাথে কথা বলার পর পুলিশের বিরুদ্ধে সুর চড়ান তিনি। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। যদিও, এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…