Police Administration

West Midnapore: গরু চুরির কিনারা করল পশ্চিম মেদিনীপুর পুলিশ! ভিন জেলা থেকে উদ্ধার গরু, গ্রেপ্তার দুই

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল:পশ্চিম মেদিনীপুর থেকে গরু চুরির কয়েক ঘন্টার মধ্যেই কিনারা করল পুলিশ। ভিন জেলা থেকে উদ্ধার ৩ টি গরু গ্রেপ্তার দুই গরু চোর। পুলিশের তৎপরতায় খুশি গরুর মালিক। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার সিতোসল গ্রামের। জানা যায়, সিতাশোল গ্রামের কৃষক সুশান্ত ঘোষ মঙ্গলবার সাতসকালেই বাড়ির গোয়াল ঘরে গিয়ে দেখেন যে, তিনটি বিশাল আকারের গরু নেই। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। সুশান্ত ঘোষ গরু চুরি হয়েছে বুঝতে পেরে দ্রুত খবর দেন চন্দ্রকোনা থানায় ও রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে দ্রুত তদন্তে নামে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। সুশান্তর পরিচিত লোকজন এবং আত্মীয় পরিজনেরাও খোঁজ খবর চালাতে থাকেন। অবশেষে, গরু চুরির কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হল তিনটি গরু। গ্রেফতার দুই গরু চোর।

গ্রেফতার দুই গরু চোর :

পুলিশ সূত্রে খবর, গরু চুরি করে চোরের দল গরু দুটিকে বর্ধমানের রায়না থানার একটি বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর সেই বাজার থেকে হাতেনাতে গরু সমেত চোরেদের আটক করে পুলিশ। মঙ্গলবার রাতেই পুলিশ সুশান্তর হাতে গরু তুলে দেন। গ্রেফতার করা হয় দুই চোরকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা দু’জনই চন্দ্রকোনার বাসিন্দা। এদের মধ্যে একজন হল, শেখ আব্দুল্লাহ, (বয়স আনুমানিক ৪৫)। বাড়ি চন্দ্রকোনা অর্জুন গাড়িয়া গ্রামে। অপরজন হল, সেক সরফুদ্দিন (বয়স আনুমানিক ৫০)। হাটপুকুর গ্রামের বাসিন্দা। ধৃতদের আজ তোলা হবে ঘাটাল আদালতে। এদিকে, দিনদিন গরু চুরির ঘটনা বাড়তে থাকায়, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জন্মাচ্ছিল এলাকার মানুষ জানের। তবে, এই ঘটনায় পুলিশের তৎপরতায় খুশি এলাকার মানুষজন।

উদ্ধার হওয়া গরু :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago