Police Administration

DG WB Police: ২৪ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল কমিশনের! বিবেক সহায়ের পরিবর্তে রাজ্য পুলিশের নতুন DG হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৯ মার্চ: মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করল নির্বাচন কমিশন। IPS বিবেক সহায় নয়, রাজ্য পুলিশের নতুন DG (Director General of Police/DGP) হচ্ছেন IPS সঞ্জয় মুখোপাধ্যায়। তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গতকালই (সোমবার) রাজীব কুমারকে ডিজিপি-র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর পর অন্তর্বর্তী ডিজিপি-র দায়িত্বে আসেন বিবেক সহায়। কমিশনের নির্দেশ অনুযায়ী তিন আইপিএস অফিসারের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার। বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায়, রাজেশ কুমারের নাম প্রস্তাব করে রাজ্য। প্রশাসন সূত্রে খবর, অভিজ্ঞতার ভিত্তিতে পদে আসীন হয়েছিলেন বিবেক সহায়

রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন IPS সঞ্জয় মুখোপাধ্যায়:

কিন্তু, ৩১ মে তাঁর অবসর নেওয়ার কথা। এদিকে, জুন মাসের ১ তারিখ শেষ দফার নির্বাচন রয়েছে। ৪ জুন ভোট গণনা। বিবেক সহায় পদে বসলে নির্বাচন প্রক্রিয়ার মাঝপথে ফের ডিজি (বা, ডিজিপি) বদল করতে হত। তাই, তড়িঘড়ি অভিজ্ঞতার ভিত্তিতেই ১৯৮৯-র ব্যাচের আইপিএস অফিসারকে ডিজি পদে বসানো হল। ১৯৮৯ ব্যাচের আইপিএস (IPS) সঞ্জয় মুখোপাধ্যায় বর্তমানে দমকলের ডিজি-র দায়িত্বে আছেন। আজ (মঙ্গলবার) বিকেল ৫-টার মধ্যে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজিপি-র দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, কমিশনের এই সিদ্ধান্তের পর রাজ্যের একদিনের DGP তকমা বসে গেল বিবেকের নামের পাশে! সম্ভবত, সবচেয়ে কম সময়ের DGP হিসেবে দায়িত্ব সামলালেন তিনি।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago