Police Administration

Khoj Web Portal: দু’বছর আগে হারিয়ে যাওয়া ফোনও খুঁজে দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ‘খোঁজ’! ১৩ জনের হাতে মোবাইল তুলে দিল কোতোয়ালি থানা

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: ২ বছর আগে হারিয়েছিলেন মহার্ঘ ওয়ান প্লাস স্মার্টফোন। ফোনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন মেদিনীপুর শহরের মির্জাবাজারের যুবক। মাস দেড়েক আগে বেঙ্গল পোস্ট সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমের খবর পড়ে জানতে পারেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ‘খোঁজ’ (Khoj) ওয়েব পোর্টালের কথা। তারপরই, সেখানে নিজের হারিয়ে যাওয়া ওয়ান প্লাস ফোনের সমস্ত তথ্য এবং ২ বছর আগর জিডি নম্বর দিয়ে অনলাইনে (খোঁজ পোর্টালে) অভিযোগ দায়ের করেন। দিন পনেরো আগে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার তরফে মির্জাবাজারের সেখ রনি রৌনক-কে ফোন করে জানানো হয়, “আপনার ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।” মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়াতে একটি মেসে থাকেন ডেবরার বাসিন্দা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। চলতি বছরের মার্চ মাসের ২১ তারিখে গোলাপি চকের নির্জন রাস্তায় রীতিমতো ভরদুপুরে তাঁর সাইকেলের বাস্কেট (খাঁচা বা ঝুড়ি) থেকে ফোন ছোঁ মেরে তুলে নিয়ে চলে যায় বাইক আরোহী দুই যুবক। তিনিও মাসখানেক আগে জেলা পুলিশের ‘খোঁজ’ ওয়ব পোর্টালে অভিযোগ দায়ের করেন। তাঁর ফোনও খুঁজে দিয়েছে খোঁজের প্রযুক্তি! এরকমই ১৩ জনের হাতে শনিবার দুপুরে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল তুলে দিয়েছেন কোতোয়ালি থানার আইসি আতিবুর রহমান সহ পুলিশ আধিকারিকরা।

হারিয়ে যাওয়া মহার্ঘ ফোন ফিরে পেলেন মির্জাবাজারের যুবক:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ মে (২০২৩) পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে এই ‘খোঁজ’ ওয়েব পোর্টালের উদ্বোধন হয়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ওয়েবসাইটে গিয়ে কিংবা গুগল সার্চে গিয়ে Paschim Medinipur District Police Khoj- লিখলেই এই ওয়েব পোর্টালের সন্ধান মিলবে। সেখানেই পরপর কয়েকটি ধাপে অভিযোগ দায়ের করতে হবে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, “খোঁজ’ ওয়েব পোর্টালে অভিযোগ জানানোর পরই একটা ট্র্যাকিং আইডি (Tracking ID) দেওয়া হবে অভিযোগকারীকে। সেই আইডি দিয়ে পরবর্তী সময়েও তদন্তের স্ট্যাটাস চেক করা যাবে।” এভাবেই এক মাস, দু’মাস কিংবা এক বছর পরেও আপনি ফিরে পেতে পারেন আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি। এমনটাই জানানো হচ্ছে জেলা পুলিশের তরফে। শনিবার যে ১৩ জন ফোন ফিরে পেলেন, তাঁদের মধ্যে আছেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের চিত্র সাংবাদিকও। তিনি গত বছর (২০২২) ডিসেম্বর মাসে ফোন হারিয়েছিলেন। তিনি জানান, “ফোন ফিরে পাওয়ার আশা না করেই, অভিযোগ দায়ের করি অনলাইনে। কিন্তু, মিরাকেল ঘটে গেল!”

১৩ জনের হাতে তুলে দেওয়া হলো মোবাইল:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago