Police Administration

Salboni: ডিএসপি’র নেতৃত্বে অভিযান! পশ্চিম মেদিনীপুরের সাতপাটী থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি শালবনী থানার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল:গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ডিএসপি (অপারেশন) দুর্লভ সরকারের নেতৃত্বে শুক্রবার (২২ এপ্রিল) রাতে এই বিশেষ অভিযান চালায় শালবনী থানা ও পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। শালবনী থানার পিড়াকাটার কাছে সাতপাটী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই গাঁজার পরিমাণ ৩১ কেজিরও বেশি! তবে, অভিযান শুরু হওয়ার আগেই রাতের অন্ধকারে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় ওই বাড়ির মালিক তথা মূল অভিযুক্ত গাঁজা ব্যবসায়ী উদয় শঙ্কর চক্রবর্তী। তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে শালবনী থানা ও পিড়াকাটা পুলিশ পোস্ট।

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা :

জানা গেছে, জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের নির্দেশ মেনে প্রতিটি থানা এলাকাতেই এই ধরনের অবৈধ গাঁজা, চোলাই মদ, বাজি, বোমার ব্যবসা বন্ধ করতে বদ্ধপরিকর পুলিশ। তাই, এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে বলে পুলিশ জানিয়েছে। ইতিমধ্যে, জেলা জুড়ে চোলাই অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে জেলা পুলিশ। বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিকভাবে চলছে গাঁজা আটক করার কাজও। দাঁতন-ওড়িশা বর্ডারে দাঁতন থানার পুলিশ ধারাবাহিকভাবে গাঁজা সমেত পাচারকারীদের পাকড়াও করছে। জঙ্গলমহলের গোয়ালতোড়েও সম্প্রতি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এরপর, শালবনীতেও চালানো হল বিশেষ অভিযান। যদিও, অবৈধ গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত উদয় শঙ্কর চক্রবর্তী পলাতক। তবে, তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন শালবনী থানা ও পিড়াকাটা ফাঁড়ির পুলিশ আধিকারিকরা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago