Police Administration

হেলমেট না পরলে ছাড় নেই পুলিশেরও! প্রায় ৮ হাজার সাধারণ মানুষের সাথে ১৪ জন পুলিশ কর্মীর বিরুদ্ধেও পদক্ষেপ পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: হেলমেট না পরলে ছাড় নেই কারুরই! এমনকি তিনি যদি হন খোদ পুলিশ কর্মী। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ মোট ৩০ হাজার ৯৭৬ টি জন বাইক আরোহী -কে নাকা চেকিংয়ে পরীক্ষা করেছেন। এর মধ্যে, সচেতন বাইক আরোহী হলেন ২২ হাজার ৯৩১ জন। তাঁদের মাথায় ছিল হেলমেট। বিনা হেলমেটের বাইক আরোহী পাওয়া গেছে মোট ৮০৪৫ জন। এর মধ্যে, ৭৮৯২ জন হলেন পুরুষ আরোহী। ১৩৯ জন হলেন মহিলা। অপরদিকে, ১৪ জন হলেন পুলিশ বিভাগেই কর্মরত! শনিবার জেলা পুলিশ সুপার দীনেশ কুমার এই তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে।

জেলা পুলিশ সুপারের সাংবাদিক বৈঠক :

জেলা পুলিশ সুপার দীনেশ কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমি আগেই জানিয়েছিলাম, দুর্ঘটনা কোনও রং দেখেনা, পুরুষ-মহিলা দেখেনা, চাকরি দেখেনা! তাই, জাতীয় সড়কে উঠলেই সকলকে হেলমেট পরতে হবে। নিয়ম মেনে বাইক চালাতে হবে।” ১৩৯ জন মহিলা ও ১৪ জন পুলিশ কর্মী-র বিরুদ্ধেও তাই হেলমেট না পরার অভিযোগে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। জেলা পুলিশ সুপার এও জানিয়েছেন, ৮০৪৫ জন আইনভঙ্গকারীর কাছ থেকে এই কয়েক সপ্তাহে মোট ৮ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার এও স্পষ্ট করে দিয়েছেন, পুজোর সময়ও পুলিশের কড়া নজরদারি চলবে। ব্যবস্থা নেওয়া হবে বিধিভঙ্গকারী এবং বেয়াদব বাইক চালকদের বিরুদ্ধে! শুধু হেলমেট নয়, পুজোর সময় মাস্ক না পরে বাইরে বেরোলেও কড়া পদক্ষেপ নেবে জেলা পুলিশ। এবার, জেলার মোট ১৩১৯ টি পুজো কমিটির হাতে সরকারি অনুদানের ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। তাঁদের উদ্দেশ্য তিনি কোভিড বিধি মেনে চলার কড়া বার্তা দিয়েছেন। মোট ২০ হাজার মাস্ক ও ৫ হাজার লিটার স্যানিটাইজার জেলা পুলিশের পক্ষ থেকে পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago