Passed Away

কোভিড পরবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তৃণমূল বিধায়ক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২০ জুন: ক্রমেই যেন বিপজ্জনক হয়ে উঠছে কোভিড পরবর্তী শারীরিক জটিলতা! কোভিড নেগেটিভ হওয়ার পরের দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন, গোসাবার ৩ বারের তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। শনিবার রাত্রি ৮ টা ২০ তে তিনি পরলোকগমন করেন! উল্লেখ্য যে, করোনা আক্রান্ত হয়ে গত প্রায় মাসখানেক ধরে তিনি ভর্তি ছিলেন, বেলভিউ নার্সিংহোমে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, শুক্রবার তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। সরিয়ে নিয়ে যাওয়া হয় নন কোভিড ওয়ার্ডে। কিন্তু, ২৪ ঘন্টার মধ্যেই কোভিড পরবর্তী জটিলতার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৩ বছর।

প্রয়াত গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর :

প্রসঙ্গত, সুন্দরবনের গোসাবার তিনবারের বিধায়ক ছিলেন জয়ন্ত নস্কর। মাসখানেক আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। প্রথমে তাঁকে ভর্তি করা হয়েছিল এম আর বাঙুর হাসপাতালে। সেখান থেকে বেসরকারি হাসপাতাল বেলভিউতে স্থানান্তরিত করা হয়। মাসখানেক ধরে লড়াই চলছিলো। প্রথমে আইসিসিইউ’তে ছিলেন। পরে জেনারেল বেডে দেওয়া হয়। এদিকে, শুক্রবার তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ’ও আসে। হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয়! শনিবার রাত্রি ৮ টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জয়ন্ত বাবু। বিধায়কের মৃত্যুতে ট্যুইট করে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “জয়ন্ত নস্করের পরিবার ও তাঁর সমর্থকদের প্রতি সমবেদনা রইল। এই বিরাট ক্ষতিতে খুবই আহত হয়েছি। তিনবারের বিধায়ক হিসেবে উনি গোটা জীবন সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছেন। বহু লড়াইয়ে আমাদের সঙ্গে ছিলেন। ওঁকে আমরা মনে রাখব।”

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago