Passed Away

চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন! প্রয়াত হলেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১০ জুন: প্রয়াত হলেন প্রখ্যাত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। আর তার সাথে সাথেই ঘটে গেল বাংলা চলচ্চিত্রের জগতে এক অপূরণীয় ক্ষতি। বৃহস্পতিবার ভোর ৬ টা নাগাদ দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ডায়ালিসিস চলছিল তাঁর, কিন্তু বৃহস্পতিবারই সেই যুদ্ধ থামিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলে গেলেন বুদ্ধদেব দাশগুপ্ত :

১৯৪৪ সালে বুদ্ধদেব দাশগুপ্ত জন্মগ্রহণ করেন পুরুলিয়ার আনারায়। নয় ভাইবোনের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন তিনি। তাঁর বাবা ছিলেন ভারতীয় রেলওয়ের চিকিৎসক ৷ পরবর্তীকালে হাওড়া দীনবন্ধু স্কুলের প্রাক্তনী বুদ্ধদেব অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষা করেন স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৮ সালে ১০ মিনিটের একটি তথ্যচিত্র ”The Continent of Love” দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন বুদ্ধদেব দাশগুপ্ত। তাঁর পরিচালিত ৫টি ছবি-বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ জাতীয় পুরস্কার পায়। ছায়াছবি নির্মাণের পাশাপাশি, সাহিত্য জগতেও সমান ভাবে প্রসিদ্ধ ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহলে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago