Passed Away

Bipin Rawat: প্রয়াত দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত! মৃত্যু ১৩ জনের, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৮ ডিসেম্বর: তামিলনাড়ুর কুন্নুরে সেনা চপারের দুর্ঘটনায় মৃত্যু হল CDS বিপিন রাওয়াতের। পাশাপাশি, ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে যে, চপারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় এখনও মৃত্যুর সাথে লড়াই করছেন একজন। বুধবার দুপুরে সুলুরের সেনা ছাউনি থেকে চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর :

নীলগিরির দুর্গম অঞ্চলে ঘটা এই দুর্ঘটনার ফলে আগুন লেগে যায় সেনা চপারটিতে। যার ফলে মৃতদের শরীরের ৮৫ শতাংশই পুড়ে গিয়েছে। দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। এদিকে, দুর্ঘটনাগ্রস্ত চপারে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও ছিলেন নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা ও হাবিলদার সৎপাল। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করে জানিয়েছেন, “ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক (CDS) বিপিন রাওয়াতকে দেশ কখনও ভুলবেনা! সেনাবাহিনীতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago