Paschim Medinipur

Sabang: “হাজার হাজার ফোন কল, মেসেজের জ্বালায় আমরা অতিষ্ঠ!” বললেন সবংয়ের ‘সাউ বস্ত্রালয়’ এর কর্ণধার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: “শুধু এই এলাকার কেন, বিভিন্ন জায়গার লোক এসে জিনিসপত্র কিনে নিয়ে যান। আর আমরা জিনিসপত্র আমাদের প্যাকেটে (পলি ব্যাগে ভরে) ভরেই দিই। এটাই সব দোকানের নিয়ম। সেই প্যাকেট কিভাবে কলকাতায় গেল, কে কি পাঠালো, তা আমরা কিছুই জানিনা!” শনিবার এমনটাই জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার সবং বাজারে অবস্থিত ‘সাউ বস্ত্রালয়’ এর মালিক নারায়ণ চন্দ্র সাউ। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার (২৭ জুলাই) রাত্রি ১০ টা নাগাদ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটে নোটের পাহাড়ের মধ্যে পশ্চিম মেদিনীপুরের সবং-এর একটি প্যাকেট বা পলি ব্যাগ দেখা যায় বিভিন্ন চ্যানেল বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। যে প্যাকেটে বা পলিব্যাগে করে টাকা গিয়েছিল বলে অনুমান করা হয়। প্যাকেটের উপরে লেখা ছিল, ‘সাউ বস্ত্রালয়’, সবং বাজার, পশ্চিম মেদিনীপুর। এরপরই, জেলা জুড়ে শুরু হয়ে যায় নানা জল্পনা। ঘটনা ঘিরে উত্তাল হয় বিভিন্ন মহল।

সেই প্যাকেট :

এরপর, বৃহস্পতিবার সকাল থেকেই ‘সাউ বস্ত্রালয়’ এর মালিক থেকে শুরু করে দোকানের কর্মীদের ফোনে হাজার হাজার কল, মেসেজের ঢেউ আছড়ে পড়তে থাকে। হাজির হয় সংবাদমাধ্যম-ও। তব, বৃহস্পতিবার দোকানের মালিক নারায়ণ চন্দ্র সাউ ছিলেন না! প্রতি সপ্তাহের মতোই গিয়েছিলেন কলকাতায়, দোকানের মাল করতে। তাঁকে না পেয়ে দোকানের কর্মীদের-ই জিজ্ঞাসা করা হয়। তাঁরা যা জানিয়েছিলেন দোকানের মালিক-ও সেই একই কথা জানিয়েছেন, “কে কোথা থেকে কিভাবে কি পাঠিয়েছেন, আমরা জানব কি করে? তবে, আমরা যে কিছু পাঠাইনি তা নিশ্চিত।” তিনি এও জানিয়েছেন, “সবার সেই একই জিজ্ঞাসা। হাজার হাজার ফোন, মেসেজের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি।” তবে, কিছুটা দুঃশ্চিন্তা আছে বলেও জানান তিনি। যদি আবার তদন্ত করতে ইডি আধিকারিকরা সবংয়ে পৌঁছে যান! জানা যায়, নারায়ণ বাবু’র একমাত্র ছেলেও বাবার ব্যবসার সঙ্গেই যুক্ত। তবে, বিভিন্ন মহল থেকে জল্পনা তৈরি হয়েছে, দোকানের পক্ষ থেকে না পাঠানো হলেও, সবং কিংবা সংলগ্ন ডেবরা, পিংলা, বালিচক প্রভৃতি এলাকা থেকেই ওই পলিব্যাগে করেই ‘ঘুষের টাকা’ গিয়েছিল। কারণ, মফস্বলের এই সমস্ত দোকানে যে খুব বাইরে থেকে এসে কেউ কিছু কিনতে যাবেন না, তা বলাই বাহুল্য!

দোকানের মালিক নারায়ণ চন্দ্র সাউ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago