Paschim Medinipur

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল প্রাচীন সুড়ঙ্গের! ঘটনা ঘিরে মঙ্গলবার ভরদুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম মেদিনীপুরের পিংলায়। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকেই পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় পাকা বাড়ির ভিত তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলছিল। কিছুটা খোঁড়াখুঁড়ির পরই একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। তাই ঘিরে রীতিমতো হুলুস্থুল কান্ড বেঁধে যায়। দুপুর নাগাদ এই খবর প্রশাসনের কাছে পৌঁছানোর পর ঘটনাস্থলে পৌঁছন পিংলার বিডিও লাকপা ওয়াংচু শেরপা সহ প্রশাসনের আধিকারিকরা।

সেই সুড়ঙ্গ:

জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল এদিন সকাল থেকে। কিছুটা গর্ত করার পরই একটি বিশাল খোপের মত কিছু একটা জিনিস দেখতে পাওয়া যায়। তারপর আরো খনন করার পর দেখা যায় প্রায় ১৫ ফুট দীর্ঘ এবং ৪-৫ ফুট চওড়া একটি সুড়ঙ্গ! সুড়ঙ্গের গায়ে একাধিক খোপ রয়েছে। এছাড়াও, খননকার্যের ফলে একটি ইঁটের সিঁড়িও দেখতে পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন বিডিও লাকপা ওয়াংচু শেরপা সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বিডিও বলেন, “এই বিষয়ে অভিজ্ঞদের কাছে আমরা ছবি ও ভিডিও পাঠাচ্ছি। তাঁরাই বিস্তারিত বলতে পারবেন এই বিষয়ে। তবে, এখনও পর্যন্ত এর মধ্যে আমি ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক কিছু বিষয় খুঁজে পাইনি! তা সত্ত্বেও আমার মন্তব্য করা ঠিক হবে না। কারণ, এই বিষয়ে আমি বিশেষজ্ঞ নই।” আপাতত প্রশাসনের তরফে ওই জায়গায় খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, বহু বছর আগে ওখানে লক্ষ্মী-জনার্দনের মন্দির ছিল। সুড়ঙ্গ এবং সিঁড়ি ওই মন্দিরেরই অংশ হতে পারে!

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago