Paschim Medinipur

Paschim Medinipur: দেখা যায় চাঁদের গহ্বর, শনির বলয়! পশ্চিম মেদিনীপুরের শিক্ষক বাড়িতেই তৈরি করলেন টেলিস্কোপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: পিভিসি পাইপ দিয়ে বাড়িতেই তৈরি করেছেন টেলিস্কোপ। তাও মাত্র কয়েক হাজার টাকা ব্যয় করে! দেখা যায় চাঁদের গহ্বর, শনির বলয়। এই অসাধ্য সাধন করেছেন পশ্চিম মেদিনীপুরের এক শিক্ষক। নিজের জেদকে হাতিয়ার করে সামান্য খরচেই তিনি বানিয়েছেন অত্যাধুনিক টেলিস্কোপ। যা বানাতে প্রয়োজন হয়েছে কয়েক ফুটের পিভিসি পাইপ, কয়েকটা লেন্স সহ কিছু জিনিসপত্র। আর, এই সমস্ত জিনিসপত্র দিয়েই পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা, শিক্ষক সন্দীপ সিংহ নিজের বাড়িতে বানিয়েছেন একাধিক টেলিস্কোপ। এর আগেও তিনি গ্যালিলিয়ান টেলিস্কোপ বানিয়েছেন নিজের বাড়িতেই। তবে, দেশীয় প্রযুক্তিতে এবারে বানিয়েছেন নিউটনিয়ান টেলিস্কোপ। যা দিয়ে তিনি চাঁদের গহ্বর, শনির বলয় দেখেছেন বলে তাঁর দাবি।

উৎসাহী ছাত্রছাত্রীরা:

পেশায় কম্পিউটার বিষয়ে বিদ্যালয়ের আংশিক শিক্ষক হলেও, সন্দীপের নেশা উদ্ভাবনী জিনিস তৈরির। ছোট থেকেই বিজ্ঞানের নানা মডেল বানানোর শখ ছিল তাঁর। বিভিন্ন বই পড়ে, ইন্টারনেট ঘেঁটে তিনি বানিয়েছেন এই দেশীয় প্রযুক্তিতে টেলিস্কোপ। তবে, বেশ কয়েক দিনের চেষ্টায় সফল হয়েছেন তিনি। প্রসঙ্গত, বাজারে যে টেলিস্কোপ পাওয়া যায় তার দাম অত্যন্ত বেশি। এদিকে, প্রযুক্তি বিদ্যায় এগোচ্ছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান পাঠিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। সেই পরিপ্রেক্ষিতেই, নামমাত্র খরচে পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের আবিষ্কার উচ্চ ক্ষমতাসম্পন্ন এই টেলিস্কোপ। শিক্ষকের টেলিস্কোপ নিয়ে নাড়াচড়া করে ছাত্র-ছাত্রীরা। মহাকাশের বিভিন্ন জিনিস প্রত্যক্ষ করে তারা। পশ্চিম মেদিনীপুরের শিক্ষক সন্দীপেরও তাই লক্ষ্য পরবর্তীতে আরো উন্নততর আবিষ্কারের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের সমৃদ্ধ করা!

শিক্ষক সন্দীপ সিংহ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago