Paschim Medinipur

Medinipur: রাখির দিনই শালবনীর প্রত্যন্ত দু’টি গ্রামের মহিলাদের ‘স্বাবলম্বী’ করতে বিশেষ ‘উপহার’ জিন্দল গোষ্ঠী ও চ্যাপলিন ক্লাবের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: রাখি পূর্ণিমার দিনই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের প্রত্যন্ত দু’টি গ্রামের মহিলাদের হাতে এক অনন্য উপহার তুলে দিলেন JSW কর্তৃপক্ষ বা জিন্দল গোষ্ঠী। স্থানীয় চ্যাপলিন ক্লাবের সহায়তায় জিন্দল কারখানা (JSW Cement) সংলগ্ন শালবনীর পালইবনী ও ঘাঘরাশোল গ্রামের মহিলাদের ‘স্বাবলম্বী’ করে তুলতে দু’টি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। ‘অঙ্কুর প্রশিক্ষণ কেন্দ্র’ এবং ‘সৃজনী টেলারিং সেন্টার’ নামে এই দু’টি কেন্দ্রে স্থানীয় মহিলাদের জুট বা পাটের ব্যাগ সহ নানা দ্রব্যাদি তৈরীর প্রশিক্ষণ দেওয়া হবে। একইসঙ্গে শেখানো হবে টেলারিংও। আর এজন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগান থেকে উৎপাদিত দ্রব্য বাজারজাত (মার্কেটিং করা) করার দায়িত্ব পালন করবেন জিন্দল গোষ্ঠীই। প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করবে সরকার অনুমোদিত সংস্থা ‘চ্যাপলিন ক্লাব’।

মহিলাদের বিশেষ উপহার:

সোমবার (১৯ আগস্ট), রাখি পূর্ণিমার দিন দুপুরে এই দু’টি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে পালইবনী ও ঘাঘরাশোল গ্রামে উপস্থিত হয়েছিলেন জিন্দল গোষ্ঠী বা JSW-র উচ্চপদস্থ আধিকারিক এবং চ্যাপলিন ক্লাবের সদস্য তথা কর্মকর্তারা। গ্রামের শতাধিক মহিলারা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাঁরা সকলেই জিন্দল গোষ্ঠীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জিন্দল গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, জিন্দল কারখানা সংলগ্ন ২৮-৩০টি গ্রামের উন্নয়নে তাঁরা নানা পদক্ষেপ গ্রহণ করছেন এবং আগামীদিনেও করবেন। এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মহিলাদের বিকল্প আয়ের সন্ধান দেখানোই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন। চ্যাপলিন ক্লাবের সহায়তায় আগামীদিনে এরকম প্রশিক্ষণ কেন্দ্র আরো বেশ কয়েকটি গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন JSW কারখানার সিএসআর টিমের আধিকারিকরা।

অঙ্কুর প্রশিক্ষণ কেন্দ্র:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago