Paschim Medinipur

Medinipur: বালিচক উড়ালপুলের কাজের জন্য ৯০ দিন বন্ধ রেলগেট! BDO-র দ্বারস্থ ব্যবসায়ীরা; বিকল্প রাস্তার ভাবনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে ওভারব্রিজ বা উড়ালপুলের কাজের জন্য ৯০ দিন রেলগেট বন্ধ থাকবে বলে গত ২৮ নভেম্বর নোটিশ করা হয়েছে পূর্ত দফতরের তরফে। তারপর থেকেই রেলগেট বন্ধ রেখে কাজ করা হচ্ছে। ফলে বাইক, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কোনও যানবাহনই চলাচল করতে পারছে না। মুমূর্ষু রোগীকেও কোলে করে বা চ্যাংদোলা করে রাস্তা পারাপার করতে হচ্ছে পরিজনদের! তবে, এই পরিস্থিতির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বালিচকের ব্যবসায়ীরা। এমনই দাবি করে এবং বিকল্প ব্যবস্থার আবেদন জানিয়ে সোমবার তাঁরা ডেবরার বিডিও’র কাছে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি:

ব্যবসায়ীদের দাবি, বালিচকের অর্থনীতি মূলত ফুল, সবজি, মাছ এবং অন্যান্য পণ্য ব্যবসার ওপর নির্ভরশীল। রেলগেট বন্ধ থাকার কারণে সরবরাহ শৃঙ্খল ভেঙে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা যেমন সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছাতে পারছেন না, তেমনই পণ্য পরিবহনের খরচ বেড়ে যাচ্ছে। ফলস্বরূপ, ব্যবসায়ীদের আয়ের পরিমাণ কমছে এবং বহু ক্ষুদ্র ব্যবসায়ী অর্থনৈতিক সংকটে পড়েছেন। এই কাজের জন্য ৬ মাস আগে থেকেই বাস ও লরির মতো ভারী যান চলাচল বন্ধ করা হয়েছিল। এবার বাইক এবং সাইকেল চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও জটিল হয়ে পড়েছে। বিশেষ করে জরুরি পরিষেবা, শিক্ষার্থীদের যাতায়াত এবং অফিসগামী মানুষের উপর এর মারাত্মক প্রভাব পড়েছে। সোমবার, মাতঙ্গিনী সমিতি ও বালিচক স্পোর্টস অ্যাসোসিয়েশন ডেবরা বিডিও’র কাছে ডেপুটেশন জমা দেয়। তাঁরা দাবি করেন যে, অন্তত বাইক এবং জরুরি পরিষেবা চালু রাখার ব্যবস্থা করতে হবে।

আবেদন:

তাঁদের মতে, উড়ালপুল নির্মাণ অবশ্যই স্থানীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তবে সেই কাজ চলাকালীন মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রশাসনকে নজর দিতে হবে। দ্রুত বিকল্প রাস্তা বা সীমিত যান চলাচলের ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজনীয়। এরপরই বিডিও-র তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে একটি বিকল্প রাস্তা বের করার চেষ্টা করা হবে। যাতে, বাইক এবং সাইকেল অন্তত পারাপার করতে পারে! সেই সঙ্গে মুমূর্ষু রোগীদের জন্যও বিকল্প চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।

ব্যবসায়ীদের ডেপুটেশন:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago