Paschim Medinipur

Paschim Medinipur: স্বাধীনতা দিবসে বিপ্লবীদের স্মৃতিধন্য মেদিনীপুরের মাটি-কে প্রণাম জানালেন জেলাশাসক

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট:”আমি গর্বিত, এই বিপ্লবীদের মাটিতে কাজ করার সুযোগ পেয়েছি। মেদিনীপুরের এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন বিপ্লবী ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য-রা। সেই মাটিতে কাজ করার সুযোগ পেয়ে আমি ধন্য।” মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ৭৭-তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের জেলা কালেক্টরেট প্রাঙ্গণে পতাকা উত্তোলন করার পর ঠিক এভাবেই বিপ্লব আর সংগ্রামের পীঠস্থান মেদিনীপুরের ইতিহাস স্মরণ করেন জেলাশাসক (District Magistrate) খুরশিদ আলি কাদরী (Khursheed Ali Quadri)। বক্তব্যের শেষ পর্যায়ে নারী শিক্ষা ও নারীদের উন্নয়নে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরে স্মরণ করেন মেদিনীপুরের (অধুনা, পশ্চিম মেদিনীপুর) আরেক বীর-সন্তান তথা সমাজ সংস্কারক ও ‘নারী শিক্ষা’র অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-কে।

জেলাশাসক বলেন, “আমাদের এই জেলায় ১৪ লক্ষ মহিলার নাম লক্ষ্মীরে অন্তর্ভুক্ত হয়েছে। ১২ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। ১৮ লক্ষ ছাত্রী কন্যাশ্রী পাচ্ছেন। এরকম অনেক প্রকল্প ও পরিষেবা আছে, দুয়ারে সরকারের মাধ্যমে এখন মানুষ সেই সমস্ত পরিষেবা পাচ্ছেন। সেপ্টেম্বর মাস থেকে আবার শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি।” বক্তব্যের শেষ পর্যায়ে জেলাশাসক বলেন, “এই জেলাতেই জন্মগ্রহণ করেছেন মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি তাঁকে প্রণাম জানাই। প্রণাম, সালাম, ধন্যবাদ ও নমস্কার জানাই এই জেলার প্রতিটি মানুষকেও।” এদিন, নির্দিষ্ট নির্ঘণ্ট অনুযায়ী জেলাশাসক পতাকা উত্তোলন করেন এবং জওয়ানদের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। কালেক্টরেট প্রাঙ্গণে এদিন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। জেলাশাসক খুরশিদ আলি কাদরী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago