দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন:পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং অনগ্রসর শ্রেনীকল্যাণ দপ্তরের সহযোগিতায় ব্লকের ৩০ টি আদিবাসী লোক সংস্কৃতির দলের হাতে তুলে দেওয়া হল ধামসা-মাদল। ১০ জন উপভোক্তার হাতে ধান ঝাড়া মেশিনও তুলে দেওয়া হলো। সোমবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দপ্তরের আধিকারিকবৃন্দ সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষরা।
অপরদিকে, শালবনী পঞ্চায়েত সমিতির সদ্য প্রয়াত কৃষি, সেচ ও সমবায় বিভাগের কর্মাধ্যক্ষ লক্ষীকান্ত ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত হলো, শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে। উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও বনভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, শালবনীর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস, পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বুলবুল হাজরা, কর্মাধ্যক্ষ আবদুল কাশেম খান, সন্দীপ সিংহ, নিতাই মাহাতো, শুকলাল মান্ডি, বুলটি সিং, জেলা পরিষদ সদস্যা অঞ্জনা মাহাতো সহ পঞ্চায়েত সমিতির কর্মচারীবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…