Paschim Medinipur

Paschim Medinipur: প্রার্থী হচ্ছেন দেব-ই! ‘পথের কাঁটা’ শঙ্করকে সরিয়ে ঘাটাল তৃণমূলের চেয়ারম্যান রাধাকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: ঘাটাল লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন দেব ওরফে দীপক অধিকারীই। শনিবার (১০ ফেব্রুয়ারি) অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পরই তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। বৈঠক থেকে বেরিয়ে দেব মন্তব্য করেছিলেন, “আমি চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না!” আর, আজ, রবিবার (১১ ফেব্রুয়ারি) ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দোলই-কে ‘অপসারিত’ করে দলের তরফেও সেই সুস্পষ্ট বার্তাই দেওয়া হল। রবিবার বিকলে তৃণমূল কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের নতুন চেয়ারম্যান হচ্ছেন ডেবরার প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি। ‘দলের সম্পদ’ দেবের (ওরফে দীপক অধিকারীর) বিরুদ্ধে ভাইরাল অডিও-র কারণেই শঙ্করের উপর এই কোপ বলে মনে করছে রাজনৈতিক মহল!

শঙ্কর দোলই (ফাইল ছবি):

উল্লেখ্য, ভাইরাল অডিও-তে দেবের বিরুদ্ধে সাংসদ কোটার ৩০ শতাংশ কাটমানি খাওয়ার অভিযোগ যিনি করেছিলেন, তিনি ঘাটালের প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য তথা ‘সদ্য প্রাক্তন’ সাংগঠনিক চেয়ারম্যান শঙ্কর দোলই বলে অভিযোগ করেছিলেন সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্না। রবিবার বিকেলে সেই রামপদ মান্নাই স্পষ্ট জানিয়ে দিলেন, ঘাটাল লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন দেব ওরফে দীপক অধিকারীই। তিনি ব্যক্তিগত সূত্রে এমনটাই জানতে পেরেছেন বলেও জানিয়েছেন। অন্যদিকে, পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি এদিন খড়্গপুরে একটি মিছিল শেষে বলেন, “দেব তার সিদ্ধান্ত দিদিকে, অভিষেককে জানিয়ে দিয়েছে। দিদি যদি সিদ্ধান্ত নেন, দেব ঘাটালে দাঁড়াবে, দেব ঘাটালেই দাঁড়াবে। যারা দেবকে পেছন থেকে টানার চেষ্টা করছিলেন, তাদের আজকে আর দেখা যাচ্ছেনা! আজকের মিছিল দেখে অন্তত তাই মনে হচ্ছে। শোনা যাচ্ছিল, ঘাটালে নাকি বিজেপির হয়ে হিরণবাবু দাঁড়াবে। হিরণ বাবুর কিরণ আর খুঁজে পাওয়া যাবেনা, দেব যদি ঘাটালে প্রতিদ্বন্দ্বিতা করে। বিজেপির হৃদস্পন্দন এখন থেকেই শুরু হয়ে গেছে। দেব কাল থেকেই মাঠে নামবে!”

রাধাকান্ত মাইতি (ফাইল চিত্র):

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago