Paschim Medinipur News

Suvendu Adhikari: “২৪ সালের ডিসেম্বর মাসে আমাদের সরকার হবে!” পিড়াকাটা থেকে ফের একবার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: “২৪ সালের ডিসেম্বর মাসে আমাদের সরকার হবে!” পিড়াকাটার পদযাত্রা শেষে নিজের গাড়িতে করে রওনা দেওয়ার ঠিক আগে দলীয় কর্মী সমর্থকদের এভাবেই উৎসাহিত করে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে, রবিবার বেলা ১১ টা নাগাদ প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার ভীমপুরে এবং বেলা সাড়ে ১২টা নাগাদ পিড়াকাটাতে পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। কয়েকশো দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে সুসজ্জিত পদযাত্রায় হাঁটেন বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জেলা পরিষদের প্রার্থী বিমান মাহাতো সহ অন্যান্যরা। ছিলেন দলের জেলা ও মন্ডল নেতৃত্বরাও। স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার জঙ্গলমহলের এই প্রচার কর্মসূচি ঘিরে রবিবার সকাল থেকেই ছিল উৎসাহ ও উন্মাদনা। তবে, এদিন প্রস্তুতি পর্বে অবশ্য কিছুটা তাল কাটে সকাল সাড়ে দশটা নাগাদ। প্রস্তুতি চলাকালীন মাইকে হঠাৎ করেই বেজে ওঠে তৃণমূলে নবজোয়ারের গান! কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়ায়। তবে, কয়েক সেকেন্ডের মধ্যেই তা বুঝতে পেরে ওই গান বন্ধ করে দেওয়া হয় বিজেপি’র দলীয় নেতৃত্বের তরফে। তাঁরা জানান, এটা নেহাতই যান্ত্রিক ত্রুটি! একইসঙ্গে, ভর্ৎসনা করা হয় মাইক তথা ডেকোরেটরের কর্মীকে। বিষয়টিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। অপরদিক, একে তৃণমূলের ‘নোংরা রাজনীতি’ বলে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে মেদিনীপুর জেলা বিজেপির তরফে।

দলীয় প্রার্থীদের সঙ্গে শুভেন্দু অধিকারী:

অন্যদিকে, ভীমপুরে বেলা বারোটা নাগাদ পদযাত্রা শেষে হঠাৎ করেই শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নেন গাড়িতে নয়, তিনি টোটোতে করে ভীমপুর থেকে পিড়াকাটা যাবেন। সেইমতো, ৮ কিলোমিটার রাস্তা তিনি টোটোতে চেপেই যাত্রা করেন। এরপর, বেলা সাড়ে বারোটা নাগাদ ‘চোর মুক্ত পঞ্চায়েত’ গড়ার ডাক দিয়ে পিড়াকাটা’র পদযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে জঙ্গলমহল থেকে রবিবার প্রচার শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, “চোর মুক্ত পঞ্চায়েত চাই। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে চোর তৃণমূল আর কোথাও থাকবে না।জঙ্গলমহলে তৃণমূল শূন্য হবে।” লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী জোটে বাম-কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামিল হওয়া নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, “নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন তদন্ত বন্ধ করতে আর পিসি-ভাইপোর জেলে যাওয়া আটকাতেই রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরির পায়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়! যেভাবে হোক দিল্লির সরকার পরিবর্তন করতে চাইছেন। তবে, ওনার সেই স্বপ্ন পূরণ হবে না!” এরপরই, পিড়াকাটা থেকে রওনা দেওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে যান, “২৪ সালের ডিসেম্বর মাসে আমাদের সরকার হবে!” যদিও, শুভেন্দু অধিকারীর এই ‘তারিখ রাজনীতি’-কে ফের একবার তৃণমূল নেতৃত্বের তরফে কটাক্ষ করা হয়েছে।

টোটোতে শুভেন্দু অধিকারী :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago