Paschim Medinipur News

সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে বাড়ি এসেছিলেন, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু পশ্চিম মেদিনীপুরের সেনা জওয়ানের! শেষ বিদায় চোখের জলে, গান স্যালুটে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই: সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে সুদূর কাশ্মীর থেকে পশ্চিম মেদিনীপুরের বাড়িতে এসেছিলেন বছর তিরিশের সেনা জওয়ান। বুধবার দুপুরে বাড়ির কাছেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর! ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে ‘অমর’ সেনা জওয়ানের দেহ গ্রামে পৌঁছতেই কান্নার রোল এলাকাজুড়! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বুড়াল সংলগ্ন শীতলদা গ্রামের। মৃত জওয়ানের নাম আনন্দ রানা। বৃহস্পতিবার বিকেল ৩টা নাগাদ তাঁর দেহ গ্রামে পৌঁছতেই শোকে ভেঙে পড়ে গোটা গ্রাম! শেষ শ্রদ্ধা জানাতে, এদিন তাঁর অন্তিম-যাত্রায় হাজির হয়েছিলেন অগণিত গ্রামবাসী। চোখের জলে শেষ বিদায় জানান পরিবার-পরিজন থেকে গ্রামবাসীরা। দেওয়া হয় গান স্যালুট।

শেষ বিদায় :

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ওই জওয়ান তাঁর কন্যা সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান উপলক্ষে বাড়ি এসেছিলেন। সুদূর কাশ্মীর সীমান্তে কর্মরত ছিলেন তিনি। বুধবার বুড়াল বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করতে। ফেরার পথে বাজার সংলগ্ন রথতলা এলাকায় ওই সেনা জওয়ানের বাইকের সাথে উল্টো দিক থেকে আসা একটি মেশিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই স্থানীয়রা ওই জওয়ানকে উদ্ধার করে তড়িঘড়ি সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খড়্গপুর মহকুমা হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত হয়। বৃহস্পতিবার দেহ গ্রামে ফিরতেই তাঁর শেষযাত্রায় হাজির হন হাজার হাজার গ্রামবাসী। চোখের জলে, গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় তাঁকে! আকস্মিক এই দুর্ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্তিম যাত্রায় :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago