Nature and Environment

Moon and Venus: শুক্র সন্ধ্যায় পশ্চিম আকাশে চাঁদ-শুক্রের মহাজাগতিক মিলন! তারিয়ে উপভোগ করলেন মেদিনীপুরবাসীও

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৪ মার্চ: শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় আকাশের বুকে এক বিরল দৃশ্য দেখে মুগ্ধ হলেন মেদিনীপুর-খড়্গপুর থেকে শুরু করে রাজ্য বাসী। সূর্য ডুবতেই সেই দৃশ্যের সাক্ষী হলেন সকলে। পশ্চিম আকাশে উঠেছে সরু এক ফালি চাঁদ। আর তার গায়ে এক আলোর বিন্দু। অনেকেই বলে উঠলেন, ‘এই বুঝি সেই চন্দ্রবিন্দু!” কেউবা বললেন, “যেন মহাদেবের মাথায় আটকে আছে একফালি চাঁদ!” ভূগোলবিদরা জানালেন, আসলে এ হল- চাঁদ-শুক্রের মিলন। চাঁদের গায়ে শুকতারা বা সন্ধ্যা তারা বা শুক্র গ্রহ (Venus)। অবশ্যই বিরল এক মহাজাগতিক মিলন। ‌কিছুদিন আগেই যেভাবে রাতের আকাশে চাঁদ, শুক্র ও বৃহস্পতির মিলন দেখেছিলেন দেশবাসী। ঠিক সেভাবেই এদিন দেখা গেল, চাঁদ (Moon) ও শুক্র (Venus)- এর মিলন।

শুক্রবার সন্ধ্যার আকাশে:

তবে, এমন দৃশ্য কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না অনেকেই। অনেকেই বলছেন কয়েকশো বছর আগে। আবার কবে দেখা যাবে? এনিয়ে মহাকাশ বিশেষজ্ঞরা বলছেন, “নিজের নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়। এটা তেমনই একটি ঘটনা। তাই আবার কবে দেখা যাবে, তা বলা সম্ভব নয়!” এদিকে, শুক্রবার (২৪ মার্চ) সূর্যাস্তের পর প্রায় ৪ টা ৪৩ থেকে সন্ধ্যা ৬টা ৮ পর্যন্ত চাঁদ শুক্র গ্রহকে ঢেকে ফেলেছিল বলে জানা যায়। তারপর, শুক্র গ্রহ ধীরে ধীরে গ্রহণ ছেড়ে বেরিয়ে আসে। চাঁদের নিচে আলোক বিন্দু হয়ে অবস্থান করে। তবে, আকাশের বুকে চাঁদ মামা ও শুকতারার এই মহাজাগতিক মিলনে আপ্লুত মেদিনীপুর থেকে মালদা, কলকাতা থেকে কাঁথি!

ধরা পড়ল মেদিনীপুর থেকে (ছবি- মণিকাঞ্চন রায়):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago