Murder

Murder: মারমুখী বাবার হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে ছেলে খুন! পশ্চিম মেদিনীপুরে বউমা’র অভিযোগে গ্রেপ্তার শ্বশুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুন: বাড়িতে ছিলনা বৌমা। শ্বশুরমশাই এবং শাশুড়ির মধ্যে ধুন্ধুমার ঝগড়াঝাঁটি শুরু হয়। শাশুড়ি-কে মারতে উদ্যত হয় শ্বশুর। সেই সময় মা-কে বাঁচাতে যান ছেলে। মারমুখী বাবা ছেলের ঘাড়েই বঁটির কাঠের অংশ দিয়ে আঘাত করেন! শুক্রবার রাতে, খড়্গপুর গ্রামীণ থানার কৃষ্ণপুর এলাকার এই নৃশংস ঘটনায় আজ (২৩ জানুয়ারি) মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় ছেলের। বউমার অভিযোগের ভিত্তিতে শ্বশুর-কে গ্রেপ্তার করেছে খড়্গপুর গ্রামীণ থানা। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তার অর্জুন নায়েক :

জানা গেছে, শুক্রবার রাত্রি দশটা নাগাদ খড়্গপুর গ্রামীণ থানার কৃষ্ণপুরে অর্জুন নায়েকের বাড়িতে, তাঁর স্ত্রী’ (কল্পনা নায়েক)র সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়। মারমুখী বাবার হাত থেকে মা-কে বাঁচাতে যান ছেলে লক্ষ্মীকান্ত। সেই সময় অর্জুন নৃশংসভাবে ছেলে লক্ষ্মীকান্ত’র ঘাড়ে বঁটির কাঠের অংশটি দিয়ে আঘাত করেন। সেখানেই লুটিয়ে পড়েন কৃষ্ণকান্ত। ঘরে ছিলেন না লক্ষীকান্ত এর স্ত্রী আল্পনা নায়েক। স্থানীয়দের তৎপরতায় লক্ষীকান্ত-কে প্রথমে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। আজ দুপুরে সেখানেই লক্ষীকান্ত এর মৃত্যু হয়! এরপরই, শশুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন বৌমা। পুলিশ ৩০২ ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে অর্জুন’কে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago