Movement

Midnpaore: ‘জীবনদায়ী ঔষধে কেন GST?’ মেদিনীপুর শহরের মিছিল থেকে প্রশ্ন তুললেন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২০ জানুয়ারি: মিছিল, পিকেটিং, জমায়েত ও পথসভার মধ্য দিয়ে ১৬ দফা দাবিতে ডাকা ‘সর্বভারতীয় ধর্মঘট’ সফল করার কর্মসূচিতে সামিল হলেন জেলার প্রায় এক হাজার মেডিক্যাল এবং সেলস রিপ্রেজেন্টেটিভসরা। কাজ বন্ধ রেখে জেলা শহর মেদিনীপুরের রাজপথে সকাল থেকে মিছিল এবং ধর্মঘটের দাবি নিয়ে প্রচার চলে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পিকেটিং এবং পথ সভা। জেলার খড়্গপুর ও ঘাটাল মহকুমা শহরেও হয় মিছিল ও পথসভা। ওষুধ শিল্প সহ তার ফিল্ড কর্মীদের প্রতি কেন্দ্র ও রাজ্য দুই সরকারের ভ্রান্ত পদক্ষেপ, কর্পোরেট স্বার্থ রক্ষার পদক্ষেপ, নতুন করে চালু করা চারটি শ্রমকোড বাতিল প্রভৃতির বিরুদ্ধে যেমন গর্জে উঠলেন এই ধরনের কর্মীরা। ঠিক তেমনই তাঁরা দাবি তুললেন, জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি রদ করার জন্য। জীবনদায়ী ওষুধ সহ চিকিৎসা সরঞ্জামের উপর কেন জিএসটি (GST)? এই প্রশ্নও তুললেন! মদের দাম কমিয়ে জীবন দায়ী ওষুধেল দাম বাড়ানোর ঘটনাকে জানালেন ধিক্কার।

মিছিল:

অপরদিকে, অনলাইনে ওষুধ বিক্রির মাধ্যমে একচেটিয়া কর্পোরেট বাজার দখল সহ দেশের সরকারী ও বেসরকারী ওষুধ শিল্পকে ধ্বংস করার মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মেডিক্যিল সেলস রিপ্রেজেন্টেটিভস কর্মীকে কর্মহীন করে, রুটি রুজির সংকেটে পরিনত করার প্রতিকার চেয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। দাবি জানানো হয়, রাজ্য সরকারকে অবিলম্বে ন্যূনতম মাসিক বেতন ২৬ হাজার টাকা সহ আট ঘন্টা কাজের নীতি প্রনয়ন করতে হবে। মেদিনীপুর শহর জুড়ে মিছিল শেষে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পথসভা। সেই সভা থেকে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারী দু’দিনের সর্বভারতীয় ধর্মঘটের বিষয়গুলি তুলে ধরে, ‘দেশ বাঁচাও আন্দোলন’ এ সাধারণ মানুষকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।

সভা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago