Midnapore News

Madhyamik Result: ফুটবল খেলতে ভালোবাসে বর্ণময়, সাঁতার পছন্দ বীরেশের, সাগ্নিক আঁকে ছবি! মেধাতালিকায় মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের তিন কৃতী

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে: বরাবরের মতোই এবারও মাধ্যমিকে নজরকাড়া ফল রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, মেদিনীপুর (Ramkrishna Mission Vidyabhavan, Midanpore)- এর! মাধ্যমিক ২০২৩- এর ফলাফল অনুযায়ী, রামকৃষ্ণ মিশনের তিন জন ছাত্র (বর্ণময় বারিক, বীরেশ ঘোষ, সাগ্নিক রায়) এবার মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। ৬৮৩ (৭০০’র মধ্যে) নম্বর পেয়ে তিনজনই মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছে। এছাড়াও, বিদ্যালয়ের ১২৪ জন পড়ুয়ার মধ্যে ৬৯ জনই ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। এর মধ্যে, ২৪ জন আবার ৯৫ শতাংশের বেশি! ৯৩ জন পেয়েছে ৮০ শতাংশের বেশি নম্বর।‌ পাস করেছে ১২৪ জনই। এর মধ্যে ১১৮ জনই ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।

প্রধান শিক্ষক মহারাজের সঙ্গে (বামদিকে) বর্ণময়, বীরেশ এবং সাগ্নিক (ডানদিকে) :

এদিকে, মেধাতালিকায় জায়গা (দশম) করে নেওয়া বর্ণময় বারিকের বাড়ি ঘাটালের ১২ নং ওয়ার্ডের নিশ্চিন্দিপুরে। বাবা বনমালী বারিক ক্ষীরপাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। মা গৃহবধূ। পড়াশোনার জন্য বর্ণময়-কে মেদিনীপুরেই থাকতে হয়। শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ণময় শোনায়, “পড়াশোনার কোন ধরা বাঁধা নিয়ম ছিল না! যেটুকু প্রয়োজন পড়েছি। স্কুল এবং গৃহ শিক্ষকদের সাহায্য পেয়েছি। বাবা-মা’ও সাহায্য করেছেন।” বর্ণময় যোগ করে, “আগে ছবি আঁকতাম। এখন আর আঁকা হয়না। তবে, বিকেলটা আমি সব দিন ফাঁকা রাখি। ফুটবল খেলি। স্কুল টিমেও ধারাবাহিকভাবে খেলেছি।” বর্ণময় চায় চিকিৎসক হতে। শুধু বর্ণময় নয়, মেদিনীপুর শহরের গান্ধীঘাট এলাকার সাগ্নিক কিংবা পালবাড়ি (আদি বাড়ি শিরোমণি)’র বাসিন্দা বীরেশেরও ইচ্ছে নিট পরীক্ষায় সফল হয়ে চিকিৎসক হওয়ার। সাগ্নিকের বাবা সুশোভন রায় একজন সরকারি কর্মী। মা সুজাতা রায় গৃহবধূ। সাগ্নিক বলে, “নিট দিয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে আছে। অবসর সময়ে ছবি আঁকি।” মেদিনীপুর গ্রামীণের শিরোমণি এলাকায় আদি বাড়ি হলেও, বর্তমানে শহরের পালবাড়িতে থাকে বীরেশ ঘোষ। বাবা গৌতম কুমার ঘোষ একজন স্কুল শিক্ষক। মা শম্পা ঘোষ একজন গৃহবধূ। বীরেশের প্রিয় বিষয় পদার্থ বিজ্ঞান (বা, পদার্থবিদ্যা)। বীরেশ জানায়, “পড়াশোনার অবসরে সুইমিং করি। আগে ছবি আঁকতাম, এখন আর আঁকা হয়না।” বীরেশও একজন চিকিৎসক হতে চায়।

বর্ণময় বারিক:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago