Categories: Midnapore News

Midnapore: মেদিনীপুর পৌরসভার উদ্যোগে শহরে এই প্রথম AC যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন হতে চলেছে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই: কলকাতা সহ বিভিন্ন বড় শহরের আদলে এই প্রথম মফস্বল শহর মেদিনীপুরেও জঙ্গলমহলের বাস যাত্রীদের কথা শীতাতপ (বা, শীততাপ) নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশনিং (AC) যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন হতে চলেছে। মেদনীপুর শহরের রাঙ্গামাটিতে অত্যাধুনিক এই যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন হতে চলেছে আগামীকাল অর্থাৎ বুধবার। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এই যাত্রী প্রতীক্ষালয় নির্মিত হয়েছে। আগামীকাল (১৯ জুলাই) বিকেলে এর উদ্বোধন করবেন মেদনীপুরের বিধায়ক জুন মালিয়া।

যাত্রী প্রতীক্ষালয় :

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর শহরের কেরানিটোলা থেকে রাঙ্গামাটি ফ্লাইওভার দিয়ে মেদিনীপুর সদর ব্লক তথা ঝাড়গ্রাম রুটে প্রতিদিন অসংখ্য বাস যাতায়াত করে। মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল, চাঁদড়া, ধেড়ুয়া থেকে শুরু করে ঝাড়গ্রামের উদ্দেশ্যে যে সমস্ত যাত্রীরা রওনা দেন, তাঁদের কথা ভেবেই শহরের রাঙ্গামাটিতে অত্যাধুনিক এই যাত্রী প্রতীক্ষালয় নির্মিত হয়েছে বলে জানান মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। তাঁর মতে, বিভিন্ন প্রয়োজনে জঙ্গলমহলের ওই সমস্ত এলাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ মেদিনীপুর শহরে আসেন। ফিরে যাওয়ার সময় তাঁদের মধ্যে অনেকেই রাঙমাটিতে বাস ধরার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। অত্যাধুনিক এই শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়ের ফলে তাঁরা কিছুটা আরাম বোধ করবেন। মেদিনীপুর শহর ও সদর ব্লকের বাসিন্দারা ছাড়াও ঝাড়গ্রাম জেলার বাসিন্দারাও এর ফলে উপকৃত হবেন। এই যাত্রী প্রতীক্ষালয় নির্মাণে আনুমানিক চার লক্ষ টাকা খরচ হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। পুজোর আগে মেদনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডেও অত্যাধুনিক একটি বড়সড় যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।

উদ্বোধন হবে আগামীকাল:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago