Midnapore News

Midnapore: রেস্টুরেন্টের আড়ালে রমরমিয়ে বিয়ার বিক্রি! মেদিনীপুর শহরের উপকন্ঠে অভিযান কোতোয়ালি থানার, গ্রেফতার ম্যানেজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: জাতীয় সড়কের পাশে ফ্যামিলি রেস্টুরেন্ট (Family Restaurant)। অনুমতি ছাড়াই সেখানে বিক্রি হচ্ছিল বিয়ার বা অ্যালকোহল যুক্ত ঠান্ডা পানীয় (Alcoholic Beverages)। গোপন সূত্রে খবর পেয়েই, শনিবার গভীর রাতে মেদিনীপুর শহর লাগোয়া আমতলা এলাকায় হানা দিলেন কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা। এদিন রাতে মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি আতিবুর রহমানের নেতৃত্বে চলে বড়সড় তল্লাশি অভিযান। একটি ধাবা বা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণে বিয়ার তথা অ্যালকোহল যুক্ত ঠান্ডা পানীয় বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয় ওই রেস্টুরেন্টের ম্যানেজারকেও। জিজ্ঞাসাবাদের পর রবিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আই.সি আতিবুর রহমানের নেতৃত্বে ধাবায় হানা :

প্রসঙ্গত, শনিবার রাতে কোতোয়ালি থানার আই.সি-র কাছে খবর পৌঁছয়, শহর লাগোয়া আমতলা এলাকায় একটি ধাবায় ব্যাপক পরিমাণে বিয়ার তথা অ্যালকোহল যুক্ত নেশার সামগ্রী মজুদ করা রয়েছে এবং সম্পূর্ণ অবৈধভাবে ওই ধাবা থেকে রমরমিয়ে তা বিক্রি করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই, কোতোয়ালি থানার আই.সি আতিবুর রহমান তাঁর পুরো টিমকে নিয়ে রাত্রি ১১টা নাগাদ হানা দেন ওই ধাবায়। বাজেয়াপ্ত করা হয় মজুদ থাকা নেশার সামগ্রী তথা বিয়ারের বাক্স। আটক করা হয় ওই ধাবার ম্যানেজারকেও। পরে তাকে গ্রেফতারও করা হয়। রবিবার দুপুরে তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে বলে কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে। একইসঙ্গে এও জানা গেছে, এই ধরনের তল্লাশি অভিযান লাগাতার চালানো হবে পুলিশের তরফে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago