Midnapore

Midnapore Station: মেদিনীপুরে আত্মীয় বাড়িতে এসে চাল কিনতে বেরিয়েছিলেন,‌‌ স্টেশনের সামনেই মালগাড়ির ধাক্কায় মর্মান্তিক পরিণতি যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: মেদিনীপুর শহরের উপকণ্ঠে কঙ্কাবতী এলাকায় আত্মীয় বাড়িতে এসেছিলেন বছর ৪২ এর যুবক। স্টেশনের (Midnapore Station) সামনেই গেট বাজার থেকে চাল কিনবেন বলে রেল লাইনের একবারে পাশেই নিজের মোটরবাইক রেখে লাইন পেরোচ্ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় এলাকার বাসিন্দা ওই যুবক। সেই সময়ই শালবনীর দিক থেকে একটি মালগাড়ি আসছিল মেদিনীপুরের দিকে। স্টেশন থেকে মাত্র ১০০ মিটারের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল তরতাজা যুবকের দেহ! সোমবার সকাল দশটা নাগাদ স্টেশন সংলগ্ন রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, যুবকের নাম লালমোহন উকিল (বাবা- কিংকর উকিল)। বাড়ি গোয়ালতোড় থানার মঙ্গলপাড়া এলাকার।

এই স্থানেই হয় দুর্ঘটনা:

এদিকে, এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কানে হেডফোন (বা, ইয়ারফোন) থাকার কারণেই ঘটেছে দুর্ঘটনা। যদিও, আত্মীয়দের কেউ কেউ বলছেন যুবক কানে কম শুনতেন। তবে, যুবকের কানে ব্লুটুথ ইয়ারফোনের মতো একটি ছোটো যন্ত্র ছিল বলে পুলিশকর্মীরাও স্বীকার করেছেন। পরিবার সূত্রে জানা যায়, বিবাহিত ওই যুবকের বাড়িতে স্ত্রী ছাড়াও সন্তানরা আছেন। চাষবাস করেই সংসার চলত। মেদিনীপুর শহরের উপকণ্ঠে কঙ্কাবতী এলাকায় এক আত্মীয় বাড়িতে অষ্টম প্রহর অনুষ্ঠান উপলক্ষে এসেছিলেন তিনি। সেই উপলক্ষেই চাল কিনতে বেরিয়েছিলেন। তার আগেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা! পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। ঘটনা ঘিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া!

ঘটনাস্থলের ছবি:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago