Midnapore

Midnapore: মেদিনীপুর শহরের কেরানিচটি থেকে এলআইসি’র মোড় অবধি রাস্তা সম্প্রসারণ! যান নিয়ন্ত্রণ আগামী এক মাসের বেশি সময় ধরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের জেলা সদর (বা, জেলা শহর) মেদিনীপুরের কেরানিচটি থেকে ওল্ড এলআইসি’র মোড় পর্যন্ত রাস্তা সংস্কার ও সম্প্রসারণের প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবার, সেই কাজই বৃহৎ পরিসরে শুরু করা হবে। আর সেজন্যই আগামী ২০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর অবধি, প্রায় ১ মাস ১০ দিন ধরে মেদিনীপুর শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শনিবার পশ্চিম মেদনীপুর জেলা প্রশাসনের (Paschim Medinipur District Administration) তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, রাস্তার সংস্কার ও সম্প্রসারণের কাজের জন্য আগামী ২০ আগস্ট (২০২৪) থেকে ৩০ সেপ্টেম্বর (২০২৪) পর্যন্ত কেরানিচোটি থেকে ওল্ড এলআইসি’র মোড় অবধি যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ ও বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যাসাগর শিশু নিকেতনের সামনে:

এই বিকল্প ব্যবস্থাগুলি হল:
১) বাস, ট্রাক এবং অন্যান্য বড় যানবাহন কেরানিচোটি থেকে মেদিনীপুর শহরে ঢোকার ক্ষেত্রে কুইকোটা কালী মন্দির থেকে হেলিপ্যাড রোড ধরে শহরে প্রবেশ করবে।
২) ছোট গাড়ি যেমন অটো, ই-রিক্সা সহ দু’চাকার গাড়িগুলি কেরানিচটি থেকে গীর্জার মোড় পর্যন্ত আসতে পারবে। তারপর, গীর্জার মোড় অর্থাৎ বিদ্যাসাগর শিশু নিকেতন (VSN) স্কুলের কাছ থেকে গাড়িগুলিকে ডান দিকে অর্থাৎ স্কুলের সামনের রাস্তা দিয়ে মেদিনীপুর শহরে প্রবেশ করানো হবে।
৩)এই যাননিয়ন্ত্রণ করা হবে- আগামী ২০ আগস্ট, মঙ্গলবার (২০.০৮.২০২৪) থেকে ৩০ সেপ্টেম্বর (৩০.০৯.২০২৪) পর্যন্ত।

চলছে জোরকদমে কাজ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago