Midnapore

Midnapore: জন্ম থেকে বেড়ে ওঠা সবকিছুই একসাথে; মেদিনীপুরের ‘তিন ভাই’ মাধ্যমিকও দিল একসাথে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: জন্ম, বেড়ে ওঠা, খেলাধুলা, পড়াশোনা- সবকিছুই একসাথে। তিন ভাই মাধ্যমিকও দিল একসাথে। প্রথম দিনের পরীক্ষা ভলো হয়েছে বলেও জানিয়েছে শহর মেদিনীপুরের উপকন্ঠে খয়েরুল্লাচকের বাসিন্দা সাগ্নিক, সৈকত ও সম্রাট। তিনজনই খয়েরুল্লাচক নেতাজি বিদ্যামন্দিরের ছাত্র। তাদের পরীক্ষাকেন্দ্র ঢিল ছোঁড়া দূরত্বে (৫-৬ কিলোমিটার দূরে) অবস্থিত নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়। তিন সন্তানকে টোটোতে করে পরীক্ষাকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন মা মনিকা দাশগুপ্ত। বাবা প্রবীর দাশগুপ্ত পেশায় স্বাস্থ্যকর্মী। গৃহবধূ মনিকা বলেন, “ওদের জন্ম, বেড়ে ওঠা সবকিছুই তো একসাথে। পড়াশোনাও একসঙ্গেই করে। নিজেদের খুব ভালো বন্ধু ওরা। দারুন বোঝাপোড়া!”

তিন ভাই মায়ের সাথে:

বিজ্ঞাপন (Advertisement):

সাগ্নিক, সৈকত ও সম্রাট তিনজনই খুব লাজুক স্বভাবের। কোনমতেই ক্যামেরার সামনে আসতে চায় না। পরীক্ষা শেষে শুধু এটুকু জানায়, “পরীক্ষা খুব ভালো হয়েছে।” বাবা-মা দু’জনই পড়াশোনায় খুব সাহায্য করেন বলে জানিয়েছে সাগ্নিকরা। মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলিও খুব ভালোভাবে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানায় সাগ্নিক, সৈকত ও সম্রাট। মাধ্যমিকের পর তিনজনই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় বলেও জানিয়েছে। এখন শুধু এটাই দেখার, তিনজন একই পেশায় আসতে পারে কিনা! ওদের বাবা-মা বলেন, “২০০৮ সালে ওদের জন্ম। একই দিনে, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। জন্মের শুরুতে তিনজনকে বড় করা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কারণ, দু’জন বা যমজ সন্তান প্রায়শই হলেও, তিন জন বা চার জনটা প্রায় বিরল! যাই হোক, ঈশ্বরের কৃপায় সবকিছু ঠিকঠাক হয়েছে। সবসময়ই চেয়েছি ওরা সুস্থ, সুন্দরভাবে বড় হোক। এখন শুধু এটুকুই চাওয়া, মানুষের মত মানুষ হোক ওরা!”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago