Midnapore

Midnapore: শুধুই সৌন্দর্য নয়, হবে ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার পরীক্ষাও! ডিসেম্বরেই ‘দ্য সোয়াগ মডেল হান্ট’ শহর মেদিনীপুরে, চলছে রেজিস্ট্রেশন

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর: সময়ের দাবিতে মডেলিং এখন এক অন্যতম আকর্ষণীয় পেশা। আবার অনেকের কাছে তা ‘নেশা’ বা ভালোবাসাও। এই দুই টানেই বর্তমান সময়ে মফস্বলের অনেক পুরুষ-মহিলাই ছুটে যান রাজধানী কলকাতা কিংবা আরও দূরে। সমাজের ‘ভ্রুকুটি’ উপেক্ষা করে কবিগুরু’র মালতী-র (‘সাধারণ মেয়ে’ কবিতার) ‘স্বপ্নের’ মতো দু’পাশে শত শত ‘মুগ্ধ’ চোখের মাঝখান দিয়ে (র‌্যাম্পে) তাঁরা অবলীলায় হেঁটে যান! অনেকেই আবার সব দিক দিয়ে নিজেদের সমৃদ্ধ করেও, অপেক্ষায় থাকেন। এবার তাঁদের কথা ভেবেই শহর মেদিনীপুরে সেই ‘সুযোগ’ এনে দিয়েছেন অভিলাষ ও মৃণাল নামে (মেদিনীপুর শহরেরই বাসিন্দা) দুই যুবক। আর.পি এন্টারপ্রাইজ নামে তাঁদের দু’জনের তৈরি এক সংস্থা চলতি বছরের একেবারে শেষ লগ্নে (২৭ ডিসেম্বর) আয়োজন করতে চলেছে “দ্য সোয়াগ মডেল হান্ট সিজন- ২” (The Swag Model Hunt Season 2)। চলতি সপ্তাহের সোমবার মেদিনীপুর শহরের একটি অভিজাত হোটেলে সাংবাদিক বৈঠক করে অভিলাষ ও মৃণাল জানিয়েছেন, এটা তাঁদের দ্বিতীয় আয়োজন।

সাংবাদিক বৈঠকে:

আগামী ২৭ ডিসেম্বর (২০২৩) পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের গীতাঞ্জলি মুক্তমঞ্চে এই ‘মডেল হান্ট’ বা বিউটি পেজেন্ট (সৌন্দর্য প্রতিযোগিতা) শো অনুষ্ঠিত হবে। যেখানে যুবক (Mr Swag), যুবতী (Ms Swag)-রা ছাড়াও শিশু (The Swag Kids) এবং গৃহবধূরাও (Mrs Swag) অংশ নিতে পারবেন। শিশুদের ক্ষেত্রে ন্যূনতম তিন বছর বয়স হলেই এই মডেল হান্টে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন সংস্থার তরফে অভিলাষ সিং রাজপুত ও মৃণাল পাল। তাঁদের সঙ্গে এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের সুপরিচিত মডেল বাসবদত্তা মন্ডল (কিডস মেন্টর), রিতম দাস (উঠতি মডেল), পূজা গাঁতাইত (মেকআপ আর্টিস্ট), নিরূপমা মালিক (মেকআপ আর্টিস্ট) প্রমুখ।

মৃণাল ও অভিলাষ এও জানাতে ভোলেননি, “এই সোয়াগ মডেল হান্টের মুখ্য আকর্ষণ হতে চলেছেন টলিউডের অভিনেতা ফাহিম মির্জা, ‘সুপার মডেল’ মাধবীলতা মিত্র, ফ্যাশন ডিজাইনার সঞ্জীব পাল, মেকআপ আর্টিস্ট সোমদত্তা মন্ডল, মেন্টর অভ্রনীল মালাকার প্রমুখ।” তাঁদের সংযোজন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করলেই, আমরা সম্পূর্ণ বিনামূল্যে গ্রুমিং ক্লাস করাচ্ছি। সেই ক্লাস ইতিমধ্যে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের অন্নপূর্ণা হোটেলে শুরু হয়েছে।” তাঁরা মনে করিয়ে দিয়েছেন, “এটা শুধু ফ্যাশন শো নয় যে কেবল শারীরিক সৌন্দর্য-ই দেখা হবে। এটা যেহেতু মডেল হান্ট বা বিউটি পেজেন্ট বা সৌন্দর্য প্রতিযোগিতা; তাই সৌন্দর্যের সাথে সাথেই ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার পরীক্ষা হবে। তাই গ্রুমিং অত্যন্ত প্রয়োজন। নির্ধারিত মূল্য দিয়ে রেজিস্ট্রেশন করার পরই আমরা বিনামূল্যে গ্রুমিং এর ক্লাস করাচ্ছি।” তবে, ২৭ ডিসেম্বর অবশ্য বিনা রেজিস্ট্রেশনেও সমাজের বিভিন্ন স্তর থেকে লড়াই করে উঠে আসা বেশ কয়েকজন তরুণীকে র‌্যাম্পে হাঁটার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অভিলাষ। মৃণাল জানিয়েছেন, “ওই দিন (২৭ ডিসেম্বর) ট্রাইবাল বা আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের র‌্যাম্পে হাঁটা এবং তাঁদের বাদ্যযন্ত্রের উপস্থাপনাও বিশেষ আকর্ষণ হতে চলেছে।” (রেজিস্ট্রেশনের নম্বর- 022-69711303)

চলছে মহড়া:

গ্রুমিং সেশনে :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago