Midnapore

Midnapore: মানুষের মাঝে, মানুষের কথা বলবে মেদিনীপুরের তরুণ থিয়েটার! শহরের রাস্তায় হবে ‘পথনাটিকা উৎসব’

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের (১৯২৫-২০১১) থার্ড থিয়েটারের ধাঁচেই মানুষের মাঝে, মানুষের কথা বলার এক অনন্য প্রচেষ্টা ‘পথনাটক’ বা ‘পথনাটিকা’। এবার, শহর মেদিনীপুরের ‘তরুণ থিয়েটার’ এর উদ্যোগে জেলা শহরের চৌ-রাস্তার মোড়ে তিন দিন ধরে আয়োজিত হবে ‘পথনাটিকা উৎসব’। মানুষের মাঝে, মানুষের কথা তথা সমাজের কথা নিয়ে মেদিনীপুর শহরের পঞ্চুরচকে আগামী ১৮ থেকে ২০ জুলাই, তিন দিনে মোট ৪টি পথনাটিকা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬‌-টায় এই নাটকগুলি উপস্থাপন করবেন মেদিনীপুর শহরেরই শিল্পীরা। তরুণ থিয়েটারের উদ্যোগে বা প্রযোজনায় এই নাটকগুলি উপস্থাপিত হবে বা অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে এই সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের একটি বেসরকারি আবাসনে।

রবিবারের সাংবাদিক বৈঠক:

‘মূল্য ফেরত’, ‘ভয়’, ‘গাছ কথা’ ও ‘পাহারাদার’ নামে চারটি সমাজ সচেতনতামূলক পথনাটিকা অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮ থেকে ২০ জুলাই। রবিবারের সাংবাদিক বৈঠকে তরুণ থিয়েটারের সম্পাদক বিশ্বজিৎ কুন্ডু জানান, ‘মূল্য ফেরত’-এ বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্তঃসারশূন্যতা তুলে ধরা হয়েছে। আবার, ‘ভয়’-তে ডাইনি প্রথার বীভৎসতার দিকটি ফুটে উঠেছে। ‘পাহারাদার’ ও ‘গাছ কথা’ মনুষ্য জীবনে সবুজ-প্রকৃতির তাৎপর্য বা গুরুত্ব তুলে ধরেছে। মানুষের সবথেকে বড় ‘বন্ধু’ তথা ‘পাহারাদার’ হল গাছ। সেই ‘গাছের কথা’ই উঠে এসেছে এই দু’টি নাটকে। এদিনের সাংবাদিক বৈঠকে বিশ্বজিৎ কুন্ডু ছাড়াও উপস্থিত ছিলেন তরুণ থিয়েটারের সভাপতি সত্যব্রত দোলই, বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু, সমাজসেবী ও উদ্যোগপতি বজরঙ্গ লাল আগরওয়াল, বিশিষ্ট আইনজীবী শান্তি কুমার দত্ত, শিক্ষক ও গবেষক অরুনাংশু দে প্রমুখ। তাঁরা বলেন, তরুণ থিয়েটার এর আগেও সমাজ আর ইতিহাসের ‘জ্বলন্ত দলিল’ স্বরূপ একাধিক নাটক মঞ্চস্থ করেছে। এবার আর চার দেওয়ালে ঘেরা মঞ্চ নয়; মানুষের মাঝে, খোলা আকাশের নিচে সমাজের জ্বলন্ত সমস্যার কাহিনীগুলিই তুলে ধরা হবে।

পথনাটক (প্রতীকী ও সংগৃহীত):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago