Midnapore

Midnapore: সাত সকালেই শহর মেদিনীপুরে মহাকুম্ভে যাওয়ার লাইন? চরম ভোগান্তি বয়স্কদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: ঘন কুয়াশা উপেক্ষা করেই মঙ্গলবার সাত সকালে জেলা শহর মেদিনীপুরে লম্বা লাইন! লাইনে যুবক-যুবতী থেকে বৃদ্ধ-বৃদ্ধারাও। তবে কি মহাকুম্ভে যাওয়ার কোনও ব্যবস্থা করা হয়েছে? আপাতভাবে এমনটাই মনে হতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, এই লাইন আসলে ফার্মাসিস্টদের লাইসেন্স রিনিউয়াল বা পুনর্নবীকরণ এবং আপগ্রেডেশন ট্রেনিং কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। সোমবার থেকে এইশিবির বা কর্মসূচি শুরু হয়েছে। চলবে বুধবার পর্যন্ত। লাইনে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রায় ৪-৫ হাজার ফার্মাসিস্টকে (বা, ওষুধের দোকানদার) লাইসেন্স বা সার্টিফিকেট রিনিউয়াল করাতে হবে বলে জানিয়েছেন ফার্মাসিস্টরা। সকাল ১০টা থেকে শিবির শুরু হবে। তার আগেই ভোর থেকে পড়ল লম্বা লাইন।

সাত সকালেই মেদিনীপুর শহরে লম্বা লাইন:

বিজ্ঞাপন (Advertisement):

সোমবারও কাক ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন কয়েকহাজার ফার্মাসিস্ট। আজ, মঙ্গলবারও ফের তাঁরা লাইন দিয়েছেন। গতকাল লাইসেন্স বা সার্টিফিকেট তাঁরা জমা দিয়েছিলেন। আজ (মঙ্গলবার) নতুন লাইসেন্স বা রিনিউয়াল হয়ে যাওয়া লাইসেন্স বা সার্টিফিকেট তাঁরা সংগ্রহ করবেন। সেই সঙ্গে গতকাল যাঁরা জমা দিতে পারেননি বা রিনিউয়ালের জন্য আবেদন করতে পারেননি, তাঁরাও আজ লাইনে দাঁড়িয়েছেন। আগামীকাল (বুধবার) তাঁদের লাইনে দাঁড়িয়ে এই রিনিউয়াল সার্টিফিকেট বা লাইসেন্স সংগ্রহ করতে হবে। ফার্মাসিস্টের দাবি অবিলম্বে এই ব্যবস্থা অনলাইনে করা হোক। এতে সকলেরই ভোগান্তি কমবে। লাইনে দাঁড়ানো ষাটোর্ধ্ব সুকুমার বেরা, ননীগোপাল মাইতি, বীরেন জানা, নিতাই মণ্ডল প্রমুখ দাবি করেন, “সেই মান্ধাতার আমলের নিয়ম। লাইন দিয়ে লাইসেন্স রিনিউয়াল করতে হবে। হাজার হাজার ফার্মাসিস্ট। আমাদের বয়স হয়েছে। এখন তো সবকিছুই অনলাইনে হচ্ছে। এই ব্যবস্থাটা অনলাইনে করা যায়না!” জানা যায়, ২০২০ সালের পর, ২০২৫ সালে দুই জেলার (পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম) ফার্মাসিস্টদের এই লাইসেন্স রিনিউয়াল বা পুনর্নবীকরণ করা হচ্ছে। অন্যদিকে, আজ, মঙ্গলবারও মাধ্যমিক পরীক্ষা (ভূগোল) অনুষ্ঠিত হচ্ছে। তাই, শহরে যানজট পরিস্থিতি এড়াতে কোতোয়ালী থানার পুলিশ সকাল থেকেই তৎপর ছিল।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

6 days ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago