Midnapore

Midnapore: মরণের ওপারেও জীবনের জয়গান! বিজ্ঞান মঞ্চের সহায়তায় মেদিনীপুর শহরের প্রয়াত শিক্ষকের ‘মরণোত্তর দেহদান’ মেডিক্যাল কলেজে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: “মরণের ওপারেও গেয়ে গেল জীবনের জয়গান….!” পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায়, পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার ‘মরণোত্তর দেহদান’ করা হল জেলা শহর মেদিনীপুর (হবিবপুর কালীতেলীর চকের)-র বাসিন্দা তথা কেশপুর ব্লকের ধলহারা পাগলীমাতা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত নিমাইচরণ খাঁড়ার। শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট শিক্ষানুরাগী এই মানুষটির ‘মরণোত্তর দেহদান’ এর অঙ্গীকার পত্র মোতাবেক, মঙ্গলবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় তাঁর প্রাণ-হীন দেহ। তাঁর মৃত্যুর পর তাঁর নিস্পন্দ দেহ যাতে চিকিৎসা শাস্ত্রের পড়ুয়াদের কাজে লাগে সেজন্যই অশীতিপর এই শিক্ষক কয়েক মাস আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছিলেন।

নিমাইচরণ খাঁড়া (ছবি পরিবার সূত্রে প্রাপ্ত):

উল্লেখ্য যে, সোমবার রাতে বার্ধ্যক্য জনিত কারণে প্রাক্তন প্রধান শিক্ষক নিমাইচরণ খাঁড়ার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এদিন, দেহদানের সময় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উপস্থিত ছিলেন প্রয়াত নিমাই বাবুর দুই কন্যা ও দুই জামাতা সহ আত্মীয়-স্বজন এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সহ-সম্পাদক ড. বাবুলাল শাসমল, মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুকুমার সাহা, অফিস সম্পাদক অঙ্কুর কুমার সেন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago