Midnapore

Midnapore: শিবরাত্রির আগের রাতেই মগডালে মহাদেব! গাছ থেকে নামাতে হিমশিম খেল পুলিশ-দমকল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: রাত পোহালেই মহা শিবরাত্রি। আর তার প্রাক্কালেই, মঙ্গলবার ভর সন্ধ্যায় বিচিত্র ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবরায়! তিন ঘণ্টারও বেশি সময় ধরে গাছের মগডালে বসে আছেন এক ব্যক্তি। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা বহু চেষ্টা করেও তাঁকে নিচে নামাতে পারেননি। পরে দমকল এসে, সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘন্টাখানেকের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে নিচে নামিয়ে আনতে সক্ষম হন। ঘড়ির কাঁটায় তখন রাত্রি প্রায় সাড়ে ১০টা!

মগডালে মহাদেব:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ ডেবরা বাজার থেকে কিছুটা দূরে জঙ্গল সংলগ্ন নির্জন এলাকায় হঠাৎই চাঞ্চল্য ছড়ায়। আশেপাশের বাড়ির লোকজনদের নজরে আসে বিষয়টি। তাঁরা দেখেন, এক ব্যক্তি ছুটতে ছুটতে এসে জঙ্গলের ধারে ওই গাছের উপরে উঠে যান। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অনেক বোঝানোর চেষ্টা হয়। কিন্তু ওই ব্যক্তি কিছুতেই নিচে নামতে রাজি নন। এমনকি প্রথমে যে গাছে উঠেছিলেন, সেটি কেটে ফেলার ভয় দেখানো হলে, ওই ব্যক্তি দ্রুত আরেকটি গাছের ডালে লাফিয়ে পড়েন! এইভাবে প্রায় ঘন্টা দুয়েক কেটে যায়। পরে ডেবরা থানার পুলিশ খবর দিলে, রাত্রি ন’টা নাগাদ পৌঁছয় দমকল বাহিনী। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে নিচে নামাতে সক্ষম হয় দমকল। ততক্ষণে ঘেমে-নেয়ে একাকার পুলিশ ও দমকলের আধিকারিক ও কর্মীরা! জেলা পুলিশের এক আধিকারিক এদিন রাতে জানান, “ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন! শেষপর্যন্ত দমকলের সহায়তায় নিরাপদেই ওই যুবককে গাছে থেকে নামানো গেছে।” স্থানীয় বাসিন্দারা বলছেন, “এ যেন শিবরাত্রির আগের রাতে মহাদেবেরই লীলা!”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago