Midnapore

Midnapore: “অন্ধকার মুছে যাক!” রবি ঠাকুরের কবিতা পাঠ করে কর্ণগড়ে প্রার্থনা অগ্নিমিত্রার; “নতুন ভোরের আলো” চাইলেন জুনও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: নববর্ষে দুই বন্ধুর গলাতেই এক সুর, এক প্রার্থনা। মেদিনীপুর লোকসভার ‘যুযুধান’ দুই প্রার্থী জুন, অগ্নিমিত্রা- দু’জনই চাইলেন, “মুছে যাক সব অন্ধকার!” তবে, অগ্নি’র সংযোজন, “অন্ধকার মুছে যাক, বাংলা উন্নয়নের আলোয় ভাসুক।” আর, জুনের প্রার্থনা, “মুছে যাক সব অন্ধকার, আসুক নতুন ভোরের আলো!” সরাসরি কাউকে আক্রমণ না করলেও, সংক্ষিপ্ত ভিডিও-বার্তায় মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জুন (জুন মালিয়া) হয়তো সারা দেশেই নতুন ভোরের আলো চেয়েছেন!

কর্ণগড়ের মন্দিরে অগ্নিমিত্রা পাল:

তবে, রবিবার, নববর্ষের সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনীর কর্ণগড়ের সুপ্রসিদ্ধ মা মহামায়ার মন্দিরে পুজো দিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল অবশ্য ‘দারুণ অগ্নি-বাণে’ বিদ্ধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে! কটাক্ষ করে বলেছেন, “বাংলার মায়েরা হাহাকার করছেন, তাঁদের চোখে জল, বাংলার ভাইয়েরা-বোনেরা কাজের খোঁজে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন! বাংলার মহিলারা নির্যাতিত, লাঞ্ছিত হলেও পুলিশ FIR নেয়না। আর, মুখ্যমন্ত্রী দুষ্কৃতী, ধর্ষণকারীদের পাশে দাঁড়ান!” এরপরই অগ্নি’র প্রার্থনা, “আসুন আজ, নববর্ষের দিন থেকেই শপথ নিই নতুন বাংলা গড়ার, সোনার বাংলা গড়ার। বাংলা থেকে সব অন্ধকার মুছে যাক। মোদীজির উন্নয়নকে পাথেয় করে বাংলা উন্নয়নের আলোয় ভাসুক।” রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক ও মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা নববর্ষের প্রার্থনা শেষ করেন রবি ঠাকুরের কবিতা দিয়ে, “নববর্ষ এল আজি/দুর্যোগের ঘন অন্ধকারে;/আনে নি আশার বাণী,/দেবে না সে করুণ প্রশ্রয়….দুর্দিনে নির্ভীক বীর্যে/ শোধ করি তার শেষ দেনা।”

ভিডিও বার্তা জুন মালিয়ার:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago