Midnapore

Midnapore: এক ছাতার তলায় অনেক কিছু! অত্যাধুনিক স্টুডিও-র উদ্বোধন হল মেদিনীপুর শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুরের, ১৯ অক্টোবর: সময়ের সাথে সাথে বদলাচ্ছে মানুষের চাহিদা, পছন্দ কিংবা ভালোলাগা। সেই সঙ্গে বাড়ছে ব্যস্ততাও। তাই, এক ছাতার তলাতেই মানুষ এখন অনেক কিছু পেতে চাইছেন। আর সেই সবকিছুই যখন তাঁর পছন্দের হয়, ‘সুন্দর’ হয়; তখন তো একেবারে সোনায় সোহাগা! মেদিনীপুর শহর তথা জেলাবাসীর কথা ভেবে ‘বিনোদন ফটোগ্রাফি ও অরুনিকা ক্রিয়েশন’ (Vinodan Photography and Arunika’s Creation) তেমনই এক ‘সর্বাঙ্গসুন্দর’ স্টুডিও নিয়ে এলো; যেখানে এক ছাতার তলায় ছবি তোলা বা ফটো-ভিডিও শুট (Photography) থেকে অ্যালবাম (Album), ডিজিটাল প্রিন্টিং (Digital Printing), সুন্দর সুন্দর উপহার (Customized Gift), স্মারক (Memento), ক্যামেরার প্রয়োজনীয় জিনিসপত্র (Accessories) থেকে সার্ভিসিং (Servicing) সবকিছুই মিলবে।

বিনোদনের স্টুডিও-তে:

উদ্বোধন হল শুক্রবার:

শহর মেদিনীপুরের খাপ্রেলবাজার (কে.ডি কলেজের পাশের গলি) এলাকায় শুক্রবারই এই অত্যাধুনিক তথা ঝাঁ-চকচকে ও কেতাদুরস্ত স্টুডিও-র উদ্বোধন হয়। প্রাচীন (Antique) ও আধুনিক (Modern) জিনিসপত্রের মেলবন্ধনে সুসজ্জিত এই স্টুডিও-র নান্দনিকতা মুগ্ধ করেছে উদ্বোধনের দিন উপস্থিত অতিথিদের। বিনোদন ফটোগ্রাফি ও অরুনিকা ক্রিয়েশনের তরফে জানানো হয়েছে, “বেবি শুট, মডেল শুট ছাড়াও কাস্টমাইজড গিফট, মেমেন্টো, সমস্ত ধরনের প্রিন্টিং, এডিটিং, অ্যালবাম প্রভৃতি সবকিছুই যাতে সাধারণ মানুষ এক ছাতার তলায় পেয়ে যান; সেজন্যই এই উদ্যোগ।”

সুসজ্জিত স্টুডিও:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago