Midnapore

Midnapore: ভিন রাজ্যে পড়তে পাঠিয়ে হারিয়েছেন মেধাবী সন্তানকে, জন্মদিনে ‘সৌর-দীপ’ জ্বালিয়ে রাখতে শত পড়ুয়ার পাশে মেদিনীপুরের চিকিৎসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: অনেক ‘স্বপ্ন’ নিয়ে একমাত্র সন্তান-কে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বিখ্যাত এক বিশ্ববিদ্যালয়ে (K. L. UNIVERSITY) ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠিয়েছিলেন। মাত্র এক সপ্তাহের মধ্যেই (চলতি বছরের ২৪ জুলাই) অবশ্য রহস্য-মৃত্যুর (বা, মারণ-র‌্যাগিংয়ের) শিকার হয়ে ‘জীবন-দীপ’ নিভে গিয়েছিল মেদিনীপুরের মেধাবী সন্তান সৌরদীপ চৌধুরীর! প্রিয় পুত্রের অকাল ও আকস্মিক প্রয়াণে বেদনাহত পিতা তথা মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী সন্তানের স্মৃতিতে গড়ে তুলেছেন ‘সৌরদীপ ফাউন্ডেশন’। সেই ফাউন্ডেশনের উদ্যোগেই মঙ্গলবার সৌরদীপের ২১-তম জন্মদিনে খড়্গপুর মহকুমার চাঙ্গুয়াল কন্দর্পপুর প্রণবেশ বিদ্যায়তন ( উ. মা.)-এর দেড় শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হলো।

পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল শিক্ষা সামগ্রী:

প্রসঙ্গত, মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে চলতি বছরই উচ্চ মাধ্যমিক পাস করেছিল সৌরদীপ। এরপর, ছেলেকে বিজয়ওয়াড়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে (K. L. UNIVERSITY) ভর্তি করেছিলেন চিকিৎসক সুদীপ চৌধুরী। গত ২৪ জুলাই হস্টেলের ১১ তলা থেকে পড়ে মৃত্যু হয় সৌরদীপের। অভিযোগ, মারণ-র‌্যাগিংয়ের শিকার হয়েছিল সে। ইতিমধ্যে করেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন ডঃ চৌধুরী। একইসঙ্গে পুত্রের স্মৃতিতে গড়ে তুলেছেন ফাউন্ডেশন। মঙ্গলবার প্রিয় সন্তানের জন্মদিনে তার নামাঙ্কিত ফাউন্ডেশনের সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে স্মরণ করলেন পুত্রশোকে ভারাক্রান্ত পিতা।

এদিন, সৌরদীপের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সৌরদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাঃ সুদীপ চৌধুরী ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঙ্গুয়াল কন্দর্পপুর প্রণবেশ বিদ্যায়তনের প্রধান শিক্ষক ড. গৌরীশংকর সেন, বিদ্যালয়ের সভাপতি শক্তিপদ সিংহ , বিশিষ্ট সমাজকর্মী ডাঃ বাসুদেব চক্রবর্তী, শিক্ষক ও সমাজকর্মী শিবদেব মিত্র, ফাউন্ডেশন সদস্য সৌভিক খড়দা প্রমুখ।

সৌরদীপের স্মৃতিতে :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago