Midnapore

ISL: আজ থেকে শুরু ইন্ডিয়ান সুপার লিগ! মোহনবাগানকে চ্যাম্পিয়ন করতে মায়ের মন্দিরে মেদিনীপুর মেরিনার্স

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৯ নভেম্বর: আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) তথা সংক্ষেপে আইএসএল (ISL)। প্রথম দিনের খেলা শুরু হচ্ছে এটিকে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স এফসি-এর ম্যাচ দিয়ে। ‌ সন্ধ্যা সাতটায় আজকের খেলা শুরু। স্বভাবতই মোহনবাগান পাগল বাঙালিরা উত্তেজনায় টগবগ করে ফুটছেন! ব্যতিক্রম নন, মেদিনীপুরের মোহনবাগানীরাও। তাই, এবারের আইএসএল (২০২১-২০২২) প্রতিযোগিতায় মোহনবাগানের সাফল্য কামনা করে, মেদিনীপুর শহরের সুপ্রসিদ্ধ বটতলা কালীমন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন, পশ্চিম মেদিনীপুর জেলার মোহনবাগান ফ্যান ক্লাব ওয়েস্ট মেদিনীপুর মেরিনার্স এর সদস্যবৃন্দ। সংস্থার পক্ষে অভ্রজ্যোতি নাগ বললেন, “শুধু আজকের খেলা নয়, আমরা এটিকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন দেখতে চাই! তাই প্রিয় দলের সাফল্য কামনায় মায়ের মন্দিরে পুজো দিলাম।”

বটতলা কালীমন্দিরে মোহনবাগানের ফ্যান ক্লাবের সদস্যরা :

প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর রানার্স হয়েছিল এটিকে মোহনবাগান (ATK MOHUN BAGAN)। কিন্তু, বাংলার আপামর মোহনবাগানীরা এবার তাঁদের প্রিয় দলকে চ্যাম্পিয়ন দেখতে চান! সেই আশা-আকাঙ্ক্ষা নিয়ে মায়ের কাছে পুজো দিলেন মেদিনীপুরের মোহনবাগানীরা। এদিন, উপস্থিত ছিলেন মেদিনীপুর মেরিনার্সের সভাপতি আশীষ কুমার মন্ডল, যুগ্ম সম্পাদক অভ্ৰজ্যোতি নাগ ও সুরজিৎ পিরি সহ সদস্য হরিহর ভট্টাচার্য্য, কৌস্তভ ভকত, বাসুদেব চক্রবর্তী প্রমুখ।

মায়ের মন্দিরে মোহনবাগানীরা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago