Midnapore

Midnapore: জেলা শহর মেদিনীপুরের ‘জন্মোৎসব’ পালন! প্রাচীন বাংলার পাঁচালী, রামায়ণ গান; শোভাযাত্রাতেও বাঙালিয়ানার ছাপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: ১৭৮৩ খ্রিস্টাব্দের ২২ সেপ্টেম্বর অবিভক্ত মেদিনীপুরের জেলা সদর বা সদর শহর হিসেবে ঘোষণা করা হয়েছিল মেদিনীপুরকে। ঐতিহাসিক সেই দিনটিকে স্মরণে রেখেই ‘শহর মেদিনীপুর, জন্মোৎসব’-র আয়োজন। এমনই মত জন্মোৎসব কমিটির। বাংলা ও বাঙালির রীতি ও ঐতিহ্য মেনে দু’দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা শহর মেদনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে।

শোভাযাত্রা:

বিজ্ঞাপন (Advertisement):

রবিবার সকালে একটি সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই শোভাযাত্রা মেদিনীপুর শহর পরিক্রমা করে। পালকি সহযোগে এই সুসজ্জিত শোভাযাত্রায় প্রাচীন বাংলার নানা উপকরণ ব্যবহৃত হয়। শ্রদ্ধা জানানো হয় মেদিনীপুরের বীর স্বাধীনতা সংগ্রামীদের। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের পৌরপ্রধান সৌমেন খান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী, মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সত্যরঞ্জন ঘোষ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, উৎসব কমিটির সভাপতি গৌতম ঘোষ, সমাজকর্মী গোপাল সাহা প্রমুখ। শহর পরিক্রমা করার পর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে এই শোভাযাত্রা শেষ হয়।

পালকি:

এরপর, বর্ণাঢ্য নানা অনুষ্ঠান সহযোগে দু’দিন ধরে পালিত হবে ‘শহর মেদিনীপুর, জন্মোৎসব।’ উৎসব কমিটির পক্ষে তাপস মাইতি জানান, “ঐতিহাসিক তথ্য অনুসন্ধান করে আমরা জেনেছি ১৭৮৩ খ্রিস্টাব্দের ২২ সেপ্টেম্বর অবিভক্ত মেদিনীপুরের প্রধান নগর বা জেলা সদর হিসেবে মেদিনীপুর শহরের নাম ঘোষিত হয়। সেই উপলক্ষেই আমরা শহর মেদিনীপুরের ‘জন্মোৎসব’ পালনে উদ্যোগী হয়েছি। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রাচীন বাংলার পাঁচালী, রামায়ণ গান, কীর্তন, কবি গান, পুতুল নাচ প্রভৃতির আয়োজন করা হয়েছে। আকাশবাণীর শিল্পী পুষ্প সাঁতরা ও বন্দনা দাস অধিকারী পাঁচালী পাঠ ও রামায়ণ গান পরিবেশন করেন।” এছাড়াও, অবিভক্ত মেদিনীপুরের একাধিক গুণী ব্যক্তিত্বদের (প্রাবন্ধিক দীপঙ্কর দাস, ইতিহাসবিদ রাজর্ষি মহাপাত্র, সঙ্গীতশিল্পী ইন্দ্রানী মাহাত) রবিবার সংবর্ধিত করা হয়। সোমবার তাপস মাইতি’র ‘বাউল তুই’ কাব্য প্রকাশিত হবে। পৌরপ্রধান সৌমেন খান বলেন, “শহর মেদিনীপুর, জন্মোৎসব কমিটির এই আয়োজনকে সাধুবাদ জানাই। ইতিহাসের সূত্র ধরে ঐতিহাসিক শহর মেদিনীপুরের জন্মদিন হিসেবে ২২ সেপ্টেম্বর দিনটিকে নির্বাচন করেছেন ওঁরা। সেই উপলক্ষেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা স্বাগত জানাই এই উদ্যোগকে।”

শোভাযাত্রা:

অনুষ্ঠানের সূচনা:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago