Midnapore

Midnapore: দেবী পক্ষের সূচনা! গান্ধী ঘাটে ‘তর্পণ’ মেদিনীপুরবাসীর, মায়ের কাছে চাইলেন ‘বিচার’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: আজ ‘মহালয়া’। পিতৃপক্ষের অবসান। দেবী পক্ষের সূচনা। আকাশে বাতাসে মায়ের আগমনী বার্তা। মা’কে স্বাগত জানানোর সাথে সাথেই, ঐতিহ্য মেনে মহালয়ার পবিত্র ভোরে পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন আপামর বাঙালি। নদীতে ডুব দিয়ে পিতৃ পুরুষদের আত্মার শান্তি কামনায় এই তর্পণ করা হয়। মেদিনীপুর শহরের উপকন্ঠে গান্ধীঘাটেও বরাবরের মতোই রীতি ও ঐতিহ্য মেনে তর্পণে অংশ নিলেন হাজার হাজার মেদিনীপুর শহরবাসী। পুলিশ ও পৌরসভার তরফেও বরাবরের মতোই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এদিন। দুর্ঘটনা যাতে না ঘটে, সেদিকে কড়া নজর পুলিশ ও প্রশাসনের। কংসাবতী নদীতে স্পিড বোট নিয়ে চক্কর কাটলেন সিভিল ডিফেন্সের কর্মীরা।

গান্ধীঘাটে তর্পণ:

এদিকে, মহালয়ার ভোরে পিতৃ পুরুষদের উদ্দেশ্যে ‘তর্পণ’ শেষেও তিলোত্তমার জন্য ‘বিচার’ চাইতে ভুললেন না শহরবাসী। তর্পণ শেষে নদীর পাড়ে উঠে সুরজিৎ ভৌমিক বলেন, “পিতৃ পুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করলাম প্রতি বছরের মতোই এবারও। তবে, দেবী পক্ষ বা মাতৃ পক্ষের সূচনায়, এবার মায়ের কাছে এক বিশেষ প্রার্থনাও করব। আমাদের ‘তিলোত্তমা’ যেন বিচায় পায়! এই ঘৃণ্যতম কাজের সঙ্গে যুক্ত কোন অপরাধী যেন ছাড় না পায়। এটাই প্রার্থনা করি মায়ের কাছে।” তর্পণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর আধিকারিক শৈবাল গিরি বলেন, “আমার বাবা সহ বংশের পুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করলাম। সেই সঙ্গে, সারা বছর যেন আমাদের ২ লক্ষ মেদনীপুরবাসী সুস্থ থাকেন, মায়ের কাছে সেই প্রার্থনাও করলাম। মেদিনীপুর যেন ডেঙ্গু মুক্ত থাকে, শহরবাসী যেন সুস্থ থাকেন; আজকের দিনে সেই প্রার্থনা আর চেষ্টাই থাকবে আমাদের।” তিনি এও মনে করিয়ে দেন, ১৮৪৮ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি মেদিনীপুর শহরের উপকন্ঠে কংসাবতী নদীর এই ঘাটেই ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীর চিতাভস্ম ভাসিয়েছিলেন বিপ্লবীরা। সেজন্যই এই ঘাটের নাম হয়েছে গান্ধীঘাট।

Advertisement (বিজ্ঞাপন):

এদিন, মহাত্মা গান্ধীর ১৫৬-তম জন্মজয়ন্তীতে গান্ধীঘাটে থাকা তাঁর আবক্ষ মূর্তিতে মালা ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাও জানানো হয় পৌরসভার তরফে। মেদিনীপুর শহরেও শিশু উদ্যান সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। অপরদিকে, মেদিনীপুর ও খড়্গপুর দুই শহরেই মহালয়ার সকালে মানববন্ধনের মধ্য দিয়ে আর জি কর কাণ্ডের ন্যায়বিচারের দাবি জানানো হয় নাগরিকবৃন্দের তরফে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত্রিযাপনও করেন বামেরা। শহরের পঞ্চুরচক এলাকায় “রাত্রি থেকে ভোর, জাস্টিস ফর আর জি কর” কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন DYFI-র রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি।

পঞ্চুরচকে রাত্রিযাপন:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

1 week ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago