Midnapore

Midnapore: উপনির্বাচনের আগে মেদিনীপুর শহরে পু*ড়ল BJP-র কার্যালয়! তৃণমূল বললো, “সহানুভূতি পাওয়ার চেষ্টা”

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: উপনির্বাচনের মাত্র ১২ দিন আগে, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় বিজেপি-র নির্বাচনী কার্যালয় ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ! অভিযোগের তীর শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনা ঘিরে শুক্রবার সাত সকালেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে শুক্রবার সকালে মেদিনীপুর শহরের উপকন্ঠে ধর্মা এলাকায় পৌঁছন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায় সহ জেলা নেতৃত্বরা। তিনি বলেন, “উপনির্বাচনের আগে তৃণমূল সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। মাত্র এক বছর আগেই এই পার্টি অফিসের উদ্বোধন হয়েছে। সমস্ত কিছু ভাঙচুর করে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শ্রীরামচন্দ্রের ছবিও পোড়ানো হয়েছে। আমরা নির্বাচন কমিশন এবং নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাব।”

পার্টি অফিস ভাঙচুর:

সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতি তথা মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সুজয় হাজরা বলেন, “এসব বিজেপি-র অভ্যন্তরীণ কোন্দল অথবা মানুষের সমর্থন নেই বুঝতে পেরে সহানুভূতি পাওয়ার চেষ্টা মাত্র! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক, এই ঘটনার সঙ্গে যদি একজন তৃণমূল কর্মীও যুক্ত থাকে, তাকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেব, এটা বলতে পারি।” ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা ৯নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ বসু বলেন, “তৃণমূলের এখনও এত খারাপ দিন আসেনি যে বিজেপি-র পার্টি অফিসে আগুন লাগাতে যাবে বা ভাঙচুর করবে। এই ওয়ার্ডে একটা মিছিল করার জন্য ওরা ২৫ জন লোকও জোটাতে পারবে না। আসলে গোহারা হারবে জেনে, নিজেরাই পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়ে মানুষের কাছে একটু সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে মাত্র!”

আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago