Midnapore

IPL Fan Park: শহর মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামই হয়ে উঠবে রাতের ইডেন গার্ডেন্স! সৌজন্যে BCCI-র ‘IPL ফ্যান পার্ক’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ: ২৩ মার্চ (শনিবার) সন্ধ্যায় মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়াম-ই যেন হয়ে উঠবে একটুকরো ইডেন গার্ডেন্স! বিসিসিআই (BCCI/ Board of Control for Cricket in India)-এর সৌজন্যে, ওই দিন (২৩ মার্চ) সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলা কেকেআর (KKR) ভার্সেস সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি মেদিনীপুর শহরবাসী অরবিন্দ স্টেডিয়ামে বসেই উপভোগ করতে পারবেন প্রায় ‘ইডেনের’ অনুভূতি নিয়েই! প্রসঙ্গত, বিসিসিআই (BCCI)-র উদ্যোগে এবার পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে গড়ে তোলা হচ্ছে ‘IPL ফ্যান পার্ক (IPL Fan Park)।‘ ক্রিকেট অনুরাগীদের সরাসরি স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুভূতি এনে দিতেই বিগত কয়েক বছর ধরে এই উদ্যোগ নিয়েছে বিসিসিআই। এবার, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে আগামী ২৩ ও ২৪ মার্চ এই ফ্যান পার্কের মাধ্যমে আইপিএলের চারটি ম্যাচ (2+2) প্রদর্শিত হবে!

আইপিএল ফ্যান পার্ক (২০২৩ সালের সংগৃহীত ছবি):

উল্লেখ্য, বাংলায় গত বছর (২০২৩) এই ফ্যান পার্ক তৈরী হয়েছিল যথাক্রমে- কৃষ্ণনগর ও কোচবিহারে। দেশের ৪৫টি শহরে এই আইপিএল ফ্যান পার্ক গড়ে তোলা হয়েছিল গতবছর। এবারও, পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়াম, ঝাড়খণ্ডের ধানবাদ সহ দেশের ৪০-৪৫টি শহরে এই আইপিএল ফ্যান পার্ক গড়ে তোলা হবে বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা থেকে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে জোরকদমে কাজও শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) এই সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠকও হতে পারে বলে জানা গেছে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে। উপস্থিত থাকতে পারেন BCCI-র কোনো প্রতিনিধিও। মঙ্গলবার সেই উপলক্ষে শহরের অরবিন্দ স্টেডিয়ামে একটি জরুরি বৈঠকেও বসেন জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। ছিলেন সাধারণ সম্পাদক সঞ্জিত তোরই, শম্ভুনাথ চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ পানিগ্রাহী, উদয় রঞ্জন পাল প্রমুখ।

জরুরি বৈঠক মঙ্গলবার সন্ধ্যায়:

জানা গেছে, বড় পর্দায় খেলা দেখানোর পাশাপাশি খাবার, পানীয়ের ব্যবস্থাও থাকবে। গান-বাজনাও হবে। ঠিক যেন স্টেডিয়ামের মতো পরিবেশ! উল্লেখ্য যে, দেশের যে সমস্ত শহরে আইপিএল খেলা হচ্ছে না, সে রকমই কিছু শহরে এই ফ্যান পার্ক তৈরি করার সিদ্ধান্ত নেয় BCCI। কোভিডের সময় তিন বছর অবশ্য এই ফ্যান পার্ক বন্ধ রাখা হয়েছিল! ২০২৩ সাল থেকে ফের তা শুরু হয়েছে।

জোরকদমে কাজ চলছে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago