Midnapore

Midnapore: এশিয়া মহাদেশের প্রথম ‘চিকেন মেলা’ আয়োজিত হল মেদিনীপুর শহরে! অভিনব উদ্যোগ ‘পিঠা প্রেমী’-দের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: রবিবার শীতের পড়ন্ত বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে ‘পিঠা প্রেমী’-দের উদ্যোগে আয়োজিত হল ‘চিকেন মেলা’। উদ্যোক্তাদের দাবি, “শুধু জেলা, রাজ্যে বা দেশে নয়; এশিয়া মহাদেশে এই প্রথম চিকেন মেলা আয়োজিত হলো!” চিকেন মেলার উদ্বোধনেও ছিল অভিনবত্ব। মেদিনীপুর শহরের গেট বাজারের এক মুরগি দোকানি-কে দিয়ে মেলার উদ্বোধন করান উদ্যোক্তারা। ১০টি স্টলে চিকেনের রকমারি পদ নিয়ে বসেন বাসিন্দারা। শুধু তাই নয়, চিকেনের রকমারি পদ নিয়ে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৭০ জন অংশগ্রহণ করেন। প্রায় ৫০ ধরনের রকমারি সব পদ চেখে দেখেন বিচারকরা।

চিকেন মেলা:

বিজ্ঞাপন (Advertisement):

‘পিঠে মেলা’ ছেড়ে ‘চিকেন মেলা’ কেন? উদ্যোক্তাদের তরফে কমলেশ নন্দ, মানস ঘোষ, সমীর মণ্ডল, মানস মহাপাত্র, পুষ্পেন্দু নন্দী, সৌমিক পিরি বলেন, “আমরাই প্রথম পিঠে মেলার আয়োজন করেছিলাম মেদিনীপুরে। আমাদের চেষ্টা থাকে অভিনব কিছু করব। সেই চেষ্টা থেকেই এই আয়োজন।” কিন্তু চিকেন মেলাই কেন? কমলেশ বলেন, “অতিথি আপ্যায়ন থেকে রসনা তৃপ্তি চিকেন ছাড়া এখন বাঙালিরা এক পাও হাঁটতে পারে না। সেজন্যই চিকেন মেলা! এই মেলা থেকে ‘অথ মুরগি কথা’ বলে একটি বইও প্রকাশিত হয়েছে। যেখানে মুরগির নানা পদ, মুরগি নিয়ে নানা লোককথা প্রভৃতি ব্যক্ত হয়েছে।” রবিবার রাত্রি ১০টা অবধি চলে মেলা। আগামী বছর ফের এই আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

অভিনব পদ চেখে দেখছেন বিচারকরা:

ছিলেন ড. মধুপ দে সহ গবেষকরা:
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago