Maoists

High Alert: মাওবাদী হামলার আশঙ্কা! পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের সব থানায় আগামী ১৫ দিন জারি হাই এলার্ট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল:আর কোনো রাখঢাক নয়, মাওবাদী নাশকতার আশঙ্কায় এবার সত্যি সত্যিই জঙ্গলমহলের সমস্ত থানাতে ‘হাই অ্যালার্ট’ জারি করল রাজ্য সরকার। আগামী ১৫ দিন জারি থাকবে এই ‘হাই অ্যালার্ট’। জঙ্গলমহলে মাওবাদী নাশকতার গোপন সংবাদ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। তাই, এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে। বাতিল করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ জঙ্গলমহলের বিভিন্ন থানায় কর্মরত সমস্ত পুলিশকর্মীর ছুটি। প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে খবর এসেছে, আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে মাওবাদীরা বড়সড় হামলা চালাতে পারে জঙ্গলমহলে। মাওবাদীরা নিশানা করতে পারে জঙ্গলমহলের বিভিন্ন থানা বা পুলিশ ক্যাম্পকে।

মাওবাদী বনধের সাফল্য (৮ এপ্রিল) :

পুলিশ সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই জঙ্গলমহলে ফের মাওবাদীদের গতিবিধি লক্ষ করা গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে মাওবাদী পোস্টার। এমনকি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা থেকে ল্যান্ড মাইনও উদ্ধার হয়েছে সম্প্রতি। গত ১৭ মার্চ শালবনীর রঞ্জার জঙ্গলে যে ল্যান্ডমাইন পাওয়া গিয়েছিল, সেটিকে ‘নকল’ বলা হলেও, যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছিল। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আতঙ্ক ছড়ানোর অপরাধে ৩ জনকে গ্রেফতারও করেছে। অন্যদিকে, ঝাড়গ্রামে পাওয়া ল্যান্ডমাইন এবং গত ৮ এপ্রিলের মাওবাদী বনধের সাফল্য জঙ্গলমহলে ফের মাওবাদী আতঙ্ক সৃষ্টি করেছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রায় সর্বত্র ৮ এপ্রিলের বনধের প্রভাব পড়েছে! এর পরই, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী জানায়, আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যেই জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত এলাকায় বড়সড় নাশকতা চালাতে পারে সিপিআই মাওবাদী। তার পরই পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়। সমগ্র জঙ্গলমহলে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’।

গত ১৭ মার্চ শালবনীর রঞ্জার জঙ্গলে পাওয়া ল্যান্ড মাইনের মতো সেই রহস্যময় বস্তু :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago