Lockdown

করোনা বিধিনিষেধ ১ জুলাই পর্যন্ত! ছাড় অনেক কিছুতেই, একনজরে দেখে নিন সেই তালিকা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৪ জুন: রাজ্যে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে বর্তমানে চলতে থাকা বিধিনিষেধ ১ জুলাই পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একনজরে দেখে নিন সেই তালিকা:
* সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা থাকবে বেসরকারি অফিস।অ্যাপের মাধ্যমে পুলিসের কাছ থেকে নিতে হবে ই-পাস।
* পাশাপাশি, ২৫ শতাংশ কর্মী নিয়েই চালু থাকবে সমস্ত সরকারি অফিস।
*ব্যাঙ্ক খোলা আগের মতোই ১০ টা থেকে ২ টো পর্যন্ত।    * বন্ধ থাকছে লোকাল ও মেট্রো ট্রেন, জলযান এবং বাস পরিষেবা।

করোনা বিধিনিষেধ ১ জুলাই পর্যন্ত :

* স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি বন্ধ থাকবে। 
* ৫০% আসন নিয়ে রেস্তোরাঁ ও পানশালা খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
* দর্শক ছাড়া স্টেডিয়াম ও স্পোর্টস ক্লাবে খেলাধুলো শুরু করা যেতে পারে। 
* শপিংমলের ভিতরে খুচরো দোকানগুলিকে ২৫ % কর্মী নিয়ে সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
* বিবাহ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথিকে অনুমতি নয়। 
* বন্ধ থাকছে বিউটিপার্লার, স্পা ও জিম। 
* ৫০ জনকে নিয়ে আউটডোর ও ইনডোর শুটিং শুরু করা গেলেও মানতে হবে কোভিডবিধি। পাশাপাশি, মাস্ক ও টিকা বাধ্যতামূলক। 
* সাংস্কৃতিক, বিনোদন অনুষ্ঠানের জন্য ভিড় করা যাবে না। 
* রাত ৯টা থেকে সকাল ৫ টা পর্যন্ত যান চলাচল ও সমস্ত কিছু বন্ধ থাকলেও ছাড় দেওয়া হয়েছে অত্যবশ্যকীয় পরিষেবাকে। 
* বাজার-হাট, খুচরো দোকান খোলা থাকবে ৭টা থেকে ১১টা পর্যন্ত। সকাল ১১টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত খোলা রাখা যাবে অন্যান্য দোকান।
* প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। তবে,সেক্ষেত্রে টিকার দুটি ডোজ নেওয়া থাকলেই অনুমতি পাওয়া যাবে। 

বিজ্ঞপ্তি :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago