Literature and Culture

গৃহবন্দী শিশু-কিশোরদের জন্য ‘পশ্চিম মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটি’র অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন: সুপ্ত প্রতিভার বিচ্ছুরণ ঘটুক ‘গৃহবন্দী’ এই পরিস্থিতিতে! এই উদ্দেশ্য নিয়েই “পশ্চিম মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটি” র অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন। শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়াল উদ্বোধন করেছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। আগামীকাল (২১ শে জুন) থেকে শুরু হচ্ছে অনলাইন প্রতিযোগিতা। চলবে আগামী ২৭ শে জুন পর্যন্ত। আবৃত্তি, সংগীত, বক্তব্য, মৌলিক লেখা, অংকন, ফটোগ্রাফি ও নৃত্য এই ৭ টি বিষয়ের উপর অনলাইনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়’কে আবার বয়সের উপর নির্ভর করে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। বিশ্বের যেকোন প্রান্তের ৫ থেকে ১৮ বছর বয়সীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি :

‘ফিউচার কেয়ার সোসাইটি’র এই অনলাইন প্রতিযোগিতার বিশেষত্ব হল- অনলাইন কোনো লিংকের (Link) মাধ্যমে বা মিটিং অ্যাপের মাধ্যমে প্রতিযোগীদের সরাসরি অংশগ্রহণ করার প্রয়োজন নেই। ২১ শে জুন থেকে ২৭ শে জুনের মধ্যে, সংস্থার দেওয়া ওয়েবসাইটে বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করে আপলোড করে দিতে হবে। ২৮ শে জুন থেকে ৫ ই জুলাইয়ের মধ্যে প্রতিটি বিভাগের স্বনামধন্য বিচারকেরা তা বিচার করবেন। প্রতিযোগীদের সুবিধার্থেই অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থা’র পক্ষ থেকে প্রবীর পাল, বাপ্পা দত্ত ও মৃত্যুঞ্জয় সামন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণ বা যেকোনো বিষয়ে বিশদে জানার জন্য ৮১০১১২৭৭৫২ নম্বরে যোগাযোগ করতে পারেন। সংস্থার ওয়েবসাইট’টি হল- futurecare.org.in

অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago